অনলাইন ডেস্ক
২৪ জুন ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি:

 

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনসার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জুন সোমবার উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক যুবককে আটক করে নিয়ে যাচ্ছিলেন সিভিল পোশাকে থাকা দুই পুলিশ সদস্য। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক সাহেদ রানা তাদের পরিচয় জানতে চাইলে এক পুলিশ সদস্য নিজেকে এসআই আনসার আলী বলে পরিচয় দেন।

 

সাংবাদিক সাহেদ রানার দাবি, পরিচয় জানতে চাইলে এসআই আনসার আলী প্রথমেই তাকে ‘তুই কে?’ বলে সম্বোধন করেন। পরে তিনি সাংবাদিক পরিচয় দিলে এসআই আরও ক্ষিপ্ত হয়ে রূঢ় ভাষায় কথা বলেন। একপর্যায়ে তিনি বলেন, “তুই কিসের সাংবাদিক, তোরা ভণ্ড। বেশি বাড়াবাড়ি করলে আসামিদের সঙ্গে তোকেও থানায় নিয়ে যাব।”

 

সাহেদ রানা অভিযোগ করেন, উপস্থিত স্থানীয় লোকজনের সামনে তাকে অপমানজনক ভাষায় কথা বলা হয় এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। এতে তিনি মানসিকভাবে হেনস্তা ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।

 

ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সাংবাদিক নেতৃবৃন্দের মতে, গণমাধ্যমকর্মীরা জনস্বার্থে তথ্য সংগ্রহ ও প্রচার করেন। তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ কিংবা সংবাদ সংগ্রহে বাধা দেওয়া মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমের পরিপন্থী।

 

এ বিষয়ে অভিযুক্ত এসআই মো. আনসার আলীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

অন্যদিকে, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলমকে বিষয়টি অবহিত করলে তিনি ভুক্তভোগী সাংবাদিকের বক্তব্য না নিয়েই এসআই আনসার আলীর পক্ষ নিয়ে অবস্থান নেন বলে অভিযোগ করেছেন রামগড় প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

 

এ ঘটনায় সাংবাদিক সংগঠন, মানবাধিকারকর্মী ও সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

সংশ্লিষ্টদের মতে, সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা রাষ্ট্রীয় দায়িত্বের অংশ। কিন্তু মাঠপর্যায়ে প্রায়ই সাংবাদিকদের হয়রানি ও পেশাগত বাধার অভিযোগ সামনে আসে, যা গণমাধ্যমের স্বাধীন ও নিরাপদ পরিবেশের জন্য উদ্বেগজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদান

পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

বৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ-পুলিশের এডিশনাল ডিআইজির

গফরগাঁওয়ে ভাঙ্গা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে পার করা হলো ট্রেন।

মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে  ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান।

টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কফিনে বন্দি লাশ হয়ে ফিরলেন গফরগাঁওয়ের আসাব উদ্দিন

বাংলাদেশসহ ৭ দেশে সৌদি আরবের পরীক্ষামূলক ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু

১০

শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, বখাটে মাঝি গ্রেফতার

১১

নেত্রকোণায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন তামান্না তাসনীম

১২

সৌদি আরব মন্ত্রিসভা একীভূত জাতীয় ভিসা প্ল্যাটফর্ম অনুমোদন করেছে।

১৩

ভোলাহাটে ১৪’শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত!

১৪

বিশ্বম্ভরপুরে টং দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

১৫

ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জনকারী তাজকে সংবর্ধনা 

১৬

পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার: মূল ধর্ষক গ্রেপ্তার

১৭

পানছড়িতে কৃষকদের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ

১৮

লংগাইরের বাগড়া গ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রভাষক নাসির উদ্দিনের মতবিনিময় সভা।

১৯

সেবার মানসিকতা নিয়ে ‘একতাবন্ধন সোসাইটি’র যাত্রা: নেতৃত্বে প্রতিষ্ঠাতা মোঃ নাজিম উদ্দিন

২০
শিরোনামঃ
কলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদানপূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারবৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ-পুলিশের এডিশনাল ডিআইজিরগফরগাঁওয়ে ভাঙ্গা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে পার করা হলো ট্রেন।মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে  ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান।টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচলপরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কফিনে বন্দি লাশ হয়ে ফিরলেন গফরগাঁওয়ের আসাব উদ্দিনবাংলাদেশসহ ৭ দেশে সৌদি আরবের পরীক্ষামূলক ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু