অনলাইন ডেস্ক
২৪ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে স্থানীয় জলবায়ু সহিষ্ণুতা পরিকল্পনা বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

সেলিম হোসেন মায়া:

নিজস্ব সংবাদদাতা

 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় স্থানীয় জলবায়ু সহিষ্ণুতা পরিকল্পনা (Local Resilience Plan) প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক উপজেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৪ জুন ২০২৬) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে Community Resilience through Locally-led Inclusive Adaptation in CHT (CoRLIA) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি রেসিলিয়েন্স ফেসিলিটেটর তনয়া চাকমা।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কবির আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, সমাজসেবা কর্মকর্তা দ্বীপায়ন চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, CoRLIA প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর দেওয়ান ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কবির আহাম্মেদ। এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, সমাজসেবা কর্মকর্তা দ্বীপায়ন চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, CoRLIA প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর চাকমা, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, জয়কুমার চাকমা, আনন্দ জয় চাকমা, ভুমিধর রোয়াজা,পানছড়ি রিপের্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, খাগড়াছড়ি সদর উপজেলার ইউসিআরএফ উসাংপ্রু মারমা, দীঘিনালা উপজেলার ইউসিআরএফ রাসেল ত্রিপুরা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। সদর উপজেলার ইউসিআরএফ উসাংপ্রু মারমা এবং দীঘিনালা উপজেলার ইউসিআরএফ রাসেল ত্রিপুরা।

 

এছাড়াও যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা উদয়ন চাকমা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কার্বারি, হেডম্যান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের WCRC কমিটির সদস্যরা কর্মশালায় অংশ নেন।

 

বক্তারা বলেন, CoRLIA প্রকল্পের কার্যক্রম ইতোমধ্যে দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের আওতায় সৌরশক্তিচালিত পানি সরবরাহ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের পানি সংকট নিরসনে ইতিবাচক পরিবর্তন এসেছে। পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং স্বনির্ভর কর্মসূচির জন্য আর্থিক সহায়তা প্রদান তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

 

তারা আরও বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণে প্রণীত লোকাল রেজিলিয়েন্স প্ল্যান ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন পরিকল্পনায় কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

 

কর্মশালার শেষে বক্তারা প্রকল্পের আওতার বাইরে থাকা পিছিয়ে পড়া এলাকাগুলোতেও উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণে ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: মহালছড়িতে ২৫০ পরিবার পেল ত্রাণ, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর

বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে খেলা করতে গিয়ে এক শিশুর মৃত্যু

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ‎

নেত্রকোনায় ডিবি পরিচয়ে ডাকাতি: , আটক ৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, সিএনজি ফেলে পালাল চালক

বারহাট্টায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ওমর ফারুককে হত্যার হুমকি

কলমাকান্দায় জলবায়ুর প্রভাব মোকাবিলায় ১০ হাজার বৃক্ষ বিতরণ

চিরাম ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করনীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত

নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

১০

খাগড়াছড়িতে টিলা কেটে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

১১

ময়মনসিংহ হাসপাতালে নারী দালাল আটক

১২

প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে দেশ: গফরগাঁওয়ে তারেক রহমানের ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির শুভ সূচনা

১৩

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬

১৪

কলমের শেষ লড়াই

১৫

হোয়াইক্যং চেকপোস্টে ৬৪ বিজিবির অভিযানে ৭,৭১৫ পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

১৬

নেত্রকোনা বিদ্যুৎস্পৃষ্ঠ হয়েএকজনের মৃত্যু

১৭

৭হাজার পিস ইয়াবাসহ নেত্রকোনার নারী মাদককারবারী আটক।

১৮

হাওর পারে চরম হতাশা ও আতঙ্ক, জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই এর অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা

১৯

পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবির শুকনো খাবার বিতরণ

২০
শিরোনামঃ
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: মহালছড়িতে ২৫০ পরিবার পেল ত্রাণ, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীরবালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে খেলা করতে গিয়ে এক শিশুর মৃত্যুপানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ‎নেত্রকোনায় ডিবি পরিচয়ে ডাকাতি: , আটক ৩টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, সিএনজি ফেলে পালাল চালকবারহাট্টায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ওমর ফারুককে হত্যার হুমকিকলমাকান্দায় জলবায়ুর প্রভাব মোকাবিলায় ১০ হাজার বৃক্ষ বিতরণচিরাম ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করনীয়" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিতনেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহতনেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক