অনলাইন ডেস্ক
২১ জুন ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে বহুতল ভবন থেকে ফেলে সুনামগঞ্জের শাল্লার গৃহকর্মী রিক্তাকে ‘হত্যা’, গৃহকর্তা-গৃহকর্ত্রী আটক

তৌফিকুর রহমান তাহের, প্রতিনিধি সুনামগঞ্জ::

 

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের আটতলা থেকে রিক্তা মণি (১২) নামে এক শিশু গৃহকর্মীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রিক্তা মণি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নিজগাঁও গ্রামের (বড়হাটীর) শাহীন মিয়ার মেয়ে। সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।

এই নৃশংস ঘটনার অভিযোগে সংশ্লিষ্ট বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিক্তার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শনিবার (২০ জুন) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, ঘটনার পর পরই জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার গৃহকর্তা প্রকৌশলী সবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাতকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ওসি সাইফুল ইসলাম আরও বলেন, “নিহত শিশু রিক্তার পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।”

এদিকে রাজধানী বুকে শাল্লার অবুঝ শিশু রিক্তা মণির এমন নির্মম মৃত্যুর খবরে তার নিজগ্রাম নিজগাঁওসহ গোটা সুনামগঞ্জ জেলায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ, পালালেন কারবারি

মদন জেলা প্রশাসকের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নেত্রকোনায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম

নেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁও ১৩ নং দওের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনা শীর্ষে মো: ওয়াদুদ সরকার

মদনে সরকারি নিয়ম ভেঙ্গে টিসিবির ডিলার বাছাই

পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১০নং উস্থি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক জাসাস সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকন

কলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদান

১০

পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১১

বৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

১২

যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ-পুলিশের এডিশনাল ডিআইজির

১৩

গফরগাঁওয়ে ভাঙ্গা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে পার করা হলো ট্রেন।

১৪

মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে  ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান।

১৫

টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

১৬

পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কফিনে বন্দি লাশ হয়ে ফিরলেন গফরগাঁওয়ের আসাব উদ্দিন

১৭

বাংলাদেশসহ ৭ দেশে সৌদি আরবের পরীক্ষামূলক ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু

১৮

শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, বখাটে মাঝি গ্রেফতার

১৯

নেত্রকোণায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন তামান্না তাসনীম

২০
শিরোনামঃ
উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ, পালালেন কারবারিমদন জেলা প্রশাসকের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত।নেত্রকোনায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমনেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতদক্ষিণ গফরগাঁও ১৩ নং দওের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনা শীর্ষে মো: ওয়াদুদ সরকারমদনে সরকারি নিয়ম ভেঙ্গে টিসিবির ডিলার বাছাইপানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান১০নং উস্থি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক জাসাস সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকনকলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদান