অনলাইন ডেস্ক
১৭ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পত্রিকার ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক 

 

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক-প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনার সাংবাদিক সমাজ ও নাগরিকরা। মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলা প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

 

 

বুধবার ১৭ জুন দুপুর ২টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানবন্ধনের আয়োজন করে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

মানবন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি শামীম তালুকদার, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের জেলা প্রতিনিধি তানভীর হাসান, দৈনিক নেত্রপ্রকাশ অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব মোঃ মানিক মিয়া, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদারসহ অনেকে।

 

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, জনগুরুত্বপূর্ণ তথ্য ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে আইনি হয়রানি মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। এ ধরনের মামলা সাংবাদিকদের তদন্তমূলক কাজে ভীতি তৈরি করে এবং সত্য প্রকাশের পথ রুদ্ধ করে।

 

তারা আরও বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তথ্য তুলে ধরা গণমাধ্যমের নৈতিক ও পেশাগত দায়িত্ব। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। তাই অনুসন্ধানী সাংবাদিকতার ওপর দমন-পীড়ন বন্ধ করতে হবে।

 

মানবন্ধন থেকে বক্তারা অবিলম্বে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক-প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধের আহ্বান জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদান

পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

বৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ-পুলিশের এডিশনাল ডিআইজির

গফরগাঁওয়ে ভাঙ্গা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে পার করা হলো ট্রেন।

মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে  ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান।

টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কফিনে বন্দি লাশ হয়ে ফিরলেন গফরগাঁওয়ের আসাব উদ্দিন

বাংলাদেশসহ ৭ দেশে সৌদি আরবের পরীক্ষামূলক ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু

১০

শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, বখাটে মাঝি গ্রেফতার

১১

নেত্রকোণায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন তামান্না তাসনীম

১২

সৌদি আরব মন্ত্রিসভা একীভূত জাতীয় ভিসা প্ল্যাটফর্ম অনুমোদন করেছে।

১৩

ভোলাহাটে ১৪’শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত!

১৪

বিশ্বম্ভরপুরে টং দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

১৫

ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জনকারী তাজকে সংবর্ধনা 

১৬

পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার: মূল ধর্ষক গ্রেপ্তার

১৭

পানছড়িতে কৃষকদের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ

১৮

লংগাইরের বাগড়া গ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রভাষক নাসির উদ্দিনের মতবিনিময় সভা।

১৯

সেবার মানসিকতা নিয়ে ‘একতাবন্ধন সোসাইটি’র যাত্রা: নেতৃত্বে প্রতিষ্ঠাতা মোঃ নাজিম উদ্দিন

২০
শিরোনামঃ
কলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদানপূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারবৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ-পুলিশের এডিশনাল ডিআইজিরগফরগাঁওয়ে ভাঙ্গা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে পার করা হলো ট্রেন।মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে  ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান।টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচলপরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কফিনে বন্দি লাশ হয়ে ফিরলেন গফরগাঁওয়ের আসাব উদ্দিনবাংলাদেশসহ ৭ দেশে সৌদি আরবের পরীক্ষামূলক ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু