অনলাইন ডেস্ক
১৫ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২১৫ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

 

মোঃ আমিনুল ইসলাম মন্ডল,

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে বিদ্যুৎ বিলের বকেয়া আদায় এবং বকেয়া গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিল বকেয়া থাকা গ্রাহকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বকেয়া আদায়ের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। পূর্বধলা জোনাল অফিসের আওতাধীন ঘাগড়া ইউনিয়নে পরিচালিত এ অভিযানে বকেয়া বিল পরিশোধে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হয় এবং অনাদায়ী গ্রাহকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নগদ ও বিকাশের মাধ্যমে ৭৪ জন গ্রাহক মোট ৩ লাখ ২০ হাজার ৮৭১ টাকা বকেয়া বিল পরিশোধ করেন। এছাড়া বকেয়া পরিশোধ না করায় ২১৫ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার বকেয়া বিলের পরিমাণ ৭ লাখ ৩৮ হাজার ৪৫৩ টাকা।
এছাড়াও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩টি বিদ্যুৎ মিটার অপসারণ (রিমুভ) করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে।
পূর্বধলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহিনুর আলম বলেন, বকেয়া বিল আদায়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বকেয়া আদায় নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁওয়ে কথিত ভণ্ডপীরের শিরক ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ​

১

মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোনায়েম আকন্দ

২

বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির বরগুনা জেলা কমিটি ঘোষণা

৩

লালমোহন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আলোচনা সভা

৪

পানছড়িতে উপজেলা কাব ক্যাম্পুরী ও উপজেলা স্কাউট সমাবেশ শুরু

৫

মদনে ভাসমান অবস্থা পুকুরে পাওয়া গেল যুবকের লাশ।

৬

দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষকে শোকজ, সাময়িক অব্যাহতি

৭

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের দক্ষিণ গফরগাঁও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত আদিলুর রহমান

৮

শাহপরীর গোলারচরে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল পাচারকারীরা

৯

ভালুকায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ, না দেওয়ায় হামলা-ছিনতাই

১০

দক্ষিণ গফরগাঁওয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি দীন মোহাম্মদ, সাধারন সম্পাদক আদিলুর রহমান (আদিল)

১১

মদনে পুলিশে বাসায় আক্রমণ মারধর ও স্বর্ণালংকার লুটপাট দুই শিক্ষিকা সহ তিন নারী গ্রেফতার।

১২

দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কাশেম মিয়া গ্রেপ্তার

১৩

মদনে কৃষক বাচ্ছু হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলামকে কৃষক সেজে গ্রেফতার করল পুলিশ।

১৪

দীর্ঘ ৪৫ বছর পর সল্পছাপিলা গ্রামে উন্নয়নের ছোঁয়া: গফরগাঁওয়ে আনন্দের জোয়ার

১৫

সব লোভনীয় সুযোগ ছেড়ে প্রাথমিকে বুয়েট গ্র্যাজুয়েট নায়লা: নেত্রকোণায় ছড়াচ্ছেন সততা ও শিক্ষার আলো

১৬

আল্লাহর কাছে বিচার দিলাম ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না

১৭

মদন খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অনিয়মের অভিযোগ।

১৮

কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

১৯

গফরগাঁওয়ে ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিংকন গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮গফরগাঁওয়ে কথিত ভণ্ডপীরের শিরক ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ​❮মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোনায়েম আকন্দ❮বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির বরগুনা জেলা কমিটি ঘোষণা❮লালমোহন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আলোচনা সভা❮পানছড়িতে উপজেলা কাব ক্যাম্পুরী ও উপজেলা স্কাউট সমাবেশ শুরু❮মদনে ভাসমান অবস্থা পুকুরে পাওয়া গেল যুবকের লাশ।❮দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষকে শোকজ, সাময়িক অব্যাহতি❮আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের দক্ষিণ গফরগাঁও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত আদিলুর রহমান❮শাহপরীর গোলারচরে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল পাচারকারীরা❮ভালুকায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ, না দেওয়ায় হামলা-ছিনতাই