
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা বারহাট্টা এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুত্বের বন্ধনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।বারহাট্টা সি কে পি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুত্বের ডাকে সারা দিয়ে প্রায় অসংখ্য বন্ধুরা অংশগ্রহণ করেন। যোগদান করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুরা।নানান কর্মসূচি দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠান একে একে বিভিন্ন গ্রাম শহর থেকে আসতে থাকে বারহাট্টা সি কে পি সরকারি উচ্চ বিদ্যালয় উদ্দেশ্যে। মিলন মেলায় পরিনত হয় বন্ধুত্বের বন্ধনে। উৎসাহ উদ্দীপনা আর আনন্দে পূর্ণতায় রূপান্তর হয় ৯৮ এর বন্ধুত্বের বন্ধন। নির্ধারিত টি-শার্টে নজরকাঁড়ে সকলের মাঝে। প্রথমে সেলফি আর ফটোসেশানে রাঙ্গিয়ে তুলে আপন মহিমায় আপন আঙ্গিনা। পরে আলোচনা সভা ও বন্ধুদের ছেলে-মেয়েদের কবিতা পাঠ, গান, নৃত্য এবং পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
মন্তব্য করুন