
এ,কে,এম, রুহুল আমিন স্টাফ রিপোর্টারঃ
সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ পারভেজ মিঞা (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে আজ স্কুল হল রুমে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (স্কুল কমিটি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে তাঁকে লাল গোলাপের শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অএ স্কুলের (এডহক) কমিটির সভাপতি, মোহাম্মদ জিয়াউল হক, অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন মাষ্টার, সিনিয়র সহ সভাপতি, দক্ষিণ গফরগাঁও উপজেলা জাসাস,শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ শারফুল মুন্সী, বিএনপি নেতা লংগাইর ইউনিয়ন, মোহাম্মদ জসিম উদ্দিন, বিএনপি নেতা দত্তের বাজার ইউনিয়ন, মোহাম্মদ মানিক মিয়া বিএনপি নেতা দত্তের বাজার ইউনিয়ন, মোহাম্মদ শারফুদ্দিন আহাম্মেদ(মিলন),
বিএনপি নেতা দত্তের বাজার ইউনিয়ন, মোহাম্মদ ফয়সাল মিয়া, বিএনপি নেতা লংগাইর ইউনিয়ন,মোহাম্মদ তোফাজ্জল হোসেন,বিএনপি নেতা লংগাইর ইউনিয়ন, মোহাম্মদ আব্দুল মতিন,কৃষক দল নেতা লংগাইর ইউনিয়ন, বক্তারা পারভেজ মিঞার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, দক্ষতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে এবং সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।
দায়িত্ব গ্রহণ শেষে নতুন (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ পারভেজ মিঞা সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। স্কুলের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনার মান বাড়াতে আমি শিক্ষক, অভিভাবক, স্কুল কমিটি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এক মিষ্টি মুখ পর্বের আয়োজন করা হয়। সম্পূর্ণ আয়োজনজুড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দারুণ উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
মন্তব্য করুন