অনলাইন ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার নগদ ৩০ হাজার ২০০ টাকা

 

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম (নাটোর):

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চৌমুহন মিয়াপুর গ্রামের মো. মিলন প্রাং (৩৮) এবং জোনাইল বাজার এলাকার মো. নাজমুল হক (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বড়াইগ্রাম থানার এসআই জহুরুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, জব্দকৃত আলামত সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের নাটোর আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জিরো টলারেন্স নীতির আওতায় কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এবং মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে সবার প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান

মদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম

শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই – বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত,

গফরগাঁওয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি

লংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরা

মুন্সী ছাবির উদ্দিন আহ্ম্মদ ওয়াক্ ফ এস্টেট লামকাইন জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন:

১০

পূর্বধলায় যে বিদ্যালয়ে পড়েছেন, সেই বিদ্যালয়েই এমপি হিসেবে সংবর্ধিত মানসুরা আলম

১১

বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ। ‎

১২

পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিজিবির অনুদান প্রদান

১৩

সবুজায়নে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, খাগড়াছড়িতে ৩৫ হাজার চারা বিতরণ

১৪

নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার

১৫

দক্ষিণ গফরগাঁও উপজেলা” নয়াবাড়ি মৌজায় অনুমোদন করায় আনন্দ মিছিল

১৬

বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

১৭

গেজেট বাস্তবায়নের দাবি: ১৪৩ নং নয়াবাড়ি মৌজাতেই দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক কার্যালয় স্থাপনের জোর দাবি

১৮

নয়াবাড়ীতে ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধ

১৯

শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০
শিরোনামঃ
সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বানমদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখমশহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতজুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলিবালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই - বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত,গফরগাঁওয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবিলংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরামুন্সী ছাবির উদ্দিন আহ্ম্মদ ওয়াক্ ফ এস্টেট লামকাইন জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন: