অনলাইন ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে র‍্যাবের অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার

 

মো:মোজাম্মেল হক
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৬ জুলাই রাত আনুমানিক ৭টা ৫ মিনিটে টেকনাফ থানাধীন কান্জরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি আবুল কাশেম (৩০)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবুল কাশেম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নোয়াপাড়া বটতলী এলাকার বাসিন্দা। তার পিতার নাম রশিদ আহমেদ।র‍্যাব জানায়, ২০১৮ সালে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত আবুল কাশেমকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়িয়ে চলছিলেন।
পরবর্তীতে র‍্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৫ জানিয়েছে, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতেও গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান

মদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম

শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই – বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত,

গফরগাঁওয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি

লংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরা

মুন্সী ছাবির উদ্দিন আহ্ম্মদ ওয়াক্ ফ এস্টেট লামকাইন জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন:

১০

পূর্বধলায় যে বিদ্যালয়ে পড়েছেন, সেই বিদ্যালয়েই এমপি হিসেবে সংবর্ধিত মানসুরা আলম

১১

বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ। ‎

১২

পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিজিবির অনুদান প্রদান

১৩

সবুজায়নে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, খাগড়াছড়িতে ৩৫ হাজার চারা বিতরণ

১৪

নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার

১৫

দক্ষিণ গফরগাঁও উপজেলা” নয়াবাড়ি মৌজায় অনুমোদন করায় আনন্দ মিছিল

১৬

বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

১৭

গেজেট বাস্তবায়নের দাবি: ১৪৩ নং নয়াবাড়ি মৌজাতেই দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক কার্যালয় স্থাপনের জোর দাবি

১৮

নয়াবাড়ীতে ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধ

১৯

শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০
শিরোনামঃ
সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বানমদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখমশহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতজুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলিবালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই - বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত,গফরগাঁওয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবিলংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরামুন্সী ছাবির উদ্দিন আহ্ম্মদ ওয়াক্ ফ এস্টেট লামকাইন জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন: