অনলাইন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবকান্দা মধ্যপাড়ায় ফ্রি চিকিৎসা পাচ্ছেন দরিদ্র ও অসহায় মানুষ….

পূর্বধলা সংবাদদাতা:

 

নেত্রকোনা জেলা দশটি উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে পূর্বধলা উপজেলা অন্যতম। এই উপজেলা কিছুটা নিচু ও কংশ নদের কাছাকাছি হওয়ায় মানুষের নানান রকম অসুবিধা রয়েছে। দারিদ্র্য সীমার নীচে অনেক জনগোষ্ঠী বসবাস করছে। পূর্বধলা উপজেলা এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত। যায় মধ্যে ধলামূলগাঁও ইউনিয়নে হাওর বড় বিল থাকায় এলাকাটি কিছুটা নিচু। প্রতিবছর বন্যায় ফসল ও অন্যান্য কৃষিপণ্যের বেশ ক্ষতি সাধিত হয়। অনেকে জীবিকা নির্বাহের জন্য তেমন সুবিধা ভোগ করতে পারেন না। সেজন্য অত্র এলাকার মানুষের দৈনন্দিন আয় খুবই কম। কিছু মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকেন। বিভিন্ন সময় সরকারি অনুদান ও সমাজের অনেক বিত্তবান মানুষ এগিয়ে আসায় কিছুটা কষ্ট লাঘব হলেও তা যথেষ্ট নয় । আধুনিক পাকা রাস্তা না থাকায় ইউনিয়নটির অধিকাংশ এলাকা প্রশাসনিক নজরদারির বাইরে রয়ে গেছে৷ সরকারি অনুদানের সুষ্ঠু বন্টন বিঘ্নিত হচ্ছে। উদ্ভুত পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসছে। সরজমিনে দেখা গেছে, দেবকান্দা মধ্যেপাড়া কমিউনিটি নামে একটি সংগঠন তাদের নিজস্ব অর্থায়নে শুরু করেছে বিভিন্ন সামাজিক কার্যক্রম। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ, ঝরেপড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন অনুদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ইত্যাদি। এ বিষয়ে অনেকের সাথে আমাদের প্রতিনিধির কথা হয়েছে। সবাই দেবকান্দা মধ্যপাড়া কমিউনিটির উদ্দেশ্যকে স্বাগত জানিয়েছেন ।

 

দেবকান্দা মধ্যপাড়া কমিউনিটি কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অনেকের ডাক্তার দেখানোর মতো সামর্থ্য নাই৷ তাদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। যে দিন তারা মেডিকেল ক্যাম্প আয়োজন করে, সেই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চালু থাকে। সেপ্টেম্বর ২০২৫ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল দেবকান্দা মধ্যপাড়ার দুলাল মিয়ার বাড়িতে । সেদিন সকাল ১০ টায় কার্যক্রম শুরু হয়। এই দিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। রক্তচাপ, ডায়াবেটিস, শিশুরোগ ও মাতৃস্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেন অভিজ্ঞ চিকিৎসক ডা. কেফায়েতুল্লাহ নোমান (এমবিবিএস, এফসিএ-পার্ট-১)। চর্ম, যৌন, মেডিসিন, ডায়াবেটিস, বাত ব্যাথা, স্ত্রী রোগ এবং শিশু রোগে অভিজ্ঞ। পাশাপাশি, দেবকান্দা পশ্চিম পাড়ার ফার্মাসিস্ট জনাব নজরুল ইসলাম এবং দেবকান্দা পূর্বপাড়ার ফার্মাসিস্ট জনাব রিপন মিয়া আগত রোগীদেরকে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করেন। ক্যাম্পে আগত গুরুতর রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি রোগীদের মধ্যে অতি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উক্ত মেডিকেল ক্যাম্পের আয়োজক দেবকান্দা মধ্যপাড়া কমিউনিটির সভাপতি জানান, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের একমাত্র লক্ষ্য। আরও বলেন, আমরা এই কার্যক্রম চালিয়ে যেতে চাই “আমরা চাই গ্রামীণ হতদরিদ্র মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজে পাক। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।” তিনি সমাজের উচ্চ বিত্তবান লোকদের এগিয়ে আসার আহ্বান জানান। ক্যাম্পে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: মহালছড়িতে ২৫০ পরিবার পেল ত্রাণ, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর

বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে খেলা করতে গিয়ে এক শিশুর মৃত্যু

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ‎

নেত্রকোনায় ডিবি পরিচয়ে ডাকাতি: , আটক ৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, সিএনজি ফেলে পালাল চালক

বারহাট্টায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ওমর ফারুককে হত্যার হুমকি

কলমাকান্দায় জলবায়ুর প্রভাব মোকাবিলায় ১০ হাজার বৃক্ষ বিতরণ

চিরাম ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করনীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত

নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

১০

খাগড়াছড়িতে টিলা কেটে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

১১

ময়মনসিংহ হাসপাতালে নারী দালাল আটক

১২

প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে দেশ: গফরগাঁওয়ে তারেক রহমানের ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির শুভ সূচনা

১৩

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬

১৪

কলমের শেষ লড়াই

১৫

হোয়াইক্যং চেকপোস্টে ৬৪ বিজিবির অভিযানে ৭,৭১৫ পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

১৬

নেত্রকোনা বিদ্যুৎস্পৃষ্ঠ হয়েএকজনের মৃত্যু

১৭

৭হাজার পিস ইয়াবাসহ নেত্রকোনার নারী মাদককারবারী আটক।

১৮

হাওর পারে চরম হতাশা ও আতঙ্ক, জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই এর অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা

১৯

পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবির শুকনো খাবার বিতরণ

২০
শিরোনামঃ
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: মহালছড়িতে ২৫০ পরিবার পেল ত্রাণ, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীরবালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে খেলা করতে গিয়ে এক শিশুর মৃত্যুপানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ‎নেত্রকোনায় ডিবি পরিচয়ে ডাকাতি: , আটক ৩টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, সিএনজি ফেলে পালাল চালকবারহাট্টায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ওমর ফারুককে হত্যার হুমকিকলমাকান্দায় জলবায়ুর প্রভাব মোকাবিলায় ১০ হাজার বৃক্ষ বিতরণচিরাম ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করনীয়" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিতনেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহতনেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক