মোঃ নোমান খান (ভোলা প্রতিনিধি)
ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লর্ডহার্ডিঞ্জ ফাযিল মাদরাসা ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৬৩.২৭ শতাংশ।
এ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের এ অর্জনে উত্তীর্ণ শিক্ষার্থীদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন।
শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার মান এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
লর্ডহার্ডিঞ্জ ফাযিল মাদরাসার এ অর্জনে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন এবং শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা সবার।
মন্তব্য করুন