অনলাইন ডেস্ক
২০ আগস্ট ২০২১, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এখন থেকে টিকা নিতে পারবেন ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও

এখন থেকে করোনার টিকা নিতে পারবেন ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও। শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও আনা হয়েছে পরিবর্তন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে সুরক্ষা অ্যাপে দেখা যাচ্ছে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীদের টিকা নিবন্ধনের অপশন।

এর আগে টিকা নেয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছিল সরকার।

দেশে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দিয়ে প্রথম গণটিকা কার্যক্রম শুরু হয়। মূলত ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ডের ওপর নির্ভর করেই বাংলাদেশে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছিল।

৮ ফেব্রুয়ারি করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। সেদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এর আগে ৫৫ বছর বা তার বেশি বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেয়া হয়েছিল।

ওই সময় টিকা নেয়ার জন্য ৪০ বছরের বেশি বয়সীরা ছাড়া শুধু চিকিৎসাসেবার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তি, পুলিশসহ অন্যান্য বাহিনীতে কর্মরত ব্যক্তিসহ করোনা মোকাবিলায় নিয়োজিত সম্মুখসারির যোদ্ধারা নিবন্ধন করতে ও টিকা নিতে পারছিলেন।
কিন্তু ভারতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ার পর দেশটি থেকে বাংলাদেশে টিকা রফতানি বন্ধ করে দেয়া হয়। এর প্রেক্ষাপটে ২৬ এপ্রিল বাংলাদেশে টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর ৫ মে টিকার নিবন্ধনও বন্ধ করে দেয়া হয়।

নানা দিকে চেষ্টার পর আবারও টিকা আসা শুরু হলে জুলাই মাসে পুনরায় নিবন্ধন শুরু করে সরকার। নতুন করে শুরুর পরই নিবন্ধনের শর্তে পরিবর্তন আসতে থাকে। প্রথমে ৩৫ বছর, পরে ৩০ বছরের বেশি বয়সীদের জন্য টিকা উন্মুক্ত করা হয়। এরপর সম্মুখসারির যোদ্ধাদের পরিবারের ১৮ বছরের বেশি বয়সী সদস্যদেরও এর আওতায় আনা হয়।

এছাড়া নীতিমালায় পরিবর্তন এনে বিশেষ বিবেচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদেরও নিবন্ধনের সুযোগ দেয়া হয়। এছাড়া গত ২৭ জুলাই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে নির্ধারিত বয়সসীমার ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকলেই টিকা নিতে পারবেন।

এরপর ২৯ জুলাই নতুন করে টিকা নেয়ার বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করা হয়। আর আজ টিকা নেয়ার বয়সসীমা ১৮ বছর নির্ধারণ করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দা ইজিবাইকের চাপা পড়ে শিশুর মৃত্যু

১

প্রধান মন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন আখতারুজ্জামান বাচ্চু এমপি।

২

গফরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত বিশাল র‍্যালি অনুষ্ঠিত

৩

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে

৪

বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।

৫

লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত

৬

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।

৭

ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬

৮

​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।

৯

সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

১০

মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার

১১

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

১২

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

১৩

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

১৪

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

১৫

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

১৬

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

১৭

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

১৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

১৯

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

২০
শিরোনামঃ
❮কলমাকান্দা ইজিবাইকের চাপা পড়ে শিশুর মৃত্যু❮প্রধান মন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন আখতারুজ্জামান বাচ্চু এমপি।❮গফরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত বিশাল র‍্যালি অনুষ্ঠিত❮ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে❮বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।❮লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত❮ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।❮ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬❮​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।❮সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন