অনলাইন ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় কংশ নদীতে পড়ে শিশুর মৃত্যু, ১৮ ঘণ্টা পর ভাসমান মরদেহ উদ্ধার

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোণা থেকে।

 

নেত্রকোণার পূর্বধলায় কংশ নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর সাদিয়া আক্তার নামের দেড় বছরের এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া এলাকার কংশ নদী থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত সাদিয়া পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের গাংগের বেড়া গ্রামের মোশাররফ হোসেন ও রোজিনা বেগম দম্পতির মেয়ে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) বেলা দেড়টা থেকে ২টার মধ্যে সাদিয়া তার দাদির সঙ্গে বাড়ির পাশে কংশ নদীর তীরে যায়। দাদি নদীতে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত থাকার ফাঁকে শিশুটি খেলাধুলা করছিল। একপর্যায়ে দাদির অজান্তে সে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। শিশুটিকে দেখতে না পেয়ে দাদি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে নদীতে তল্লাশি শুরু করেন।

 

খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে দিনভর চেষ্টা চালিয়েও শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান না মেলায় ওই দিনের মতো উদ্ধার কাজ স্থগিত করা হয়। পরবর্তীতে শনিবার সকালে দুর্ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া এলাকায় কংশ নদীতে সাদিয়ার মরদেহ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লর্ডহার্ডিঞ্জে চেয়ারম্যান প্রার্থী মাসুদ খানের নির্বাচনী প্রচারণায় মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় সভা

১

কলমাকান্দা ইজিবাইকের চাপা পড়ে শিশুর মৃত্যু

২

প্রধান মন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন আখতারুজ্জামান বাচ্চু এমপি।

৩

গফরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত বিশাল র‍্যালি অনুষ্ঠিত

৪

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে

৫

বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।

৬

লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত

৭

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।

৮

ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬

৯

​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।

১০

সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

১১

মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার

১২

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

১৩

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

১৪

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

১৫

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

১৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

১৭

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

১৮

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

১৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

২০
শিরোনামঃ
❮লর্ডহার্ডিঞ্জে চেয়ারম্যান প্রার্থী মাসুদ খানের নির্বাচনী প্রচারণায় মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় সভা❮কলমাকান্দা ইজিবাইকের চাপা পড়ে শিশুর মৃত্যু❮প্রধান মন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন আখতারুজ্জামান বাচ্চু এমপি।❮গফরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত বিশাল র‍্যালি অনুষ্ঠিত❮ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে❮বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।❮লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত❮ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।❮ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬❮​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।