রিপোর্টার স্টাফ
গফরগাঁও, ময়মনসিংহ
এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) ধর্ষিতার দায়েরকৃত মামলার ভিত্তিতে গ্রেফতারকৃত দুই জন হলো ধর্ষিতার পিতা হাতিখলা গ্রামের মৃত সোবহান মিয়ার ছেলে মোঃ ইদ্রিস আলী(৫৭) ও একই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে অটোরিকশা চালক আবুল কালাম(২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষিতা গৃহবধূর বিয়ে হয় প্রায় চার বছর পূর্বে। এর পর থেকে স্বামীর সাথে পৌর শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। কিন্তু সন্তান না হওয়ায় ঐ গৃহবধূ কবিরাজের মাধ্যমে চিকিৎসা করাচ্ছিলেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) গৃহবধূ নিজে বাদী হয়ে গফরগাঁও থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করেন।
গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুবই ঘৃণ্য ঘটনা। মানুষ রূপে পশু ওরা। অভিযোগ পাওয়ামাত্র দুই জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছে। জবানবন্দি রেকর্ড করতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।