অনলাইন ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ৫:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বারহাট্টায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ওমর ফারুককে হত্যার হুমকি

 

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)

নেত্রকোনার বারহাট্টার দৈনিক জনবাণীর বারহাট্টা উপজেলা প্রতিনিধি ও বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ওমর ফারুককে ফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এবং এ ব্যাপারে অভিযোগকারী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহল সহ সমস্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বারহাট্টা থানায় ভুক্তভোগী সাংবাদিকের দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, দৈনিক জনবাণীর বারহাট্টা উপজেলা প্রতিনিধি ও বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ওমর ফারুক সম্প্রতি একটি সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের পরিপ্রেক্ষিতে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে প্রাণনাশের হুমকি পান বলে
জিডিতে উল্লেখ করেন। অভিযোগকারী আরও দাবি করেন, কথোপকথনের সময় হুমকিদাতা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, একজন সংসদ সদস্য, সাংবাদিক ও পুলিশের নাম উল্লেখ করে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন।
জিডিতে সাংবাদিক ওমর ফারুক উল্লেখ্য করেন,
বারহাট্টার সদর ইউনিয়নের অতিথপুর গ্রামের ঝুমা আক্তার গত ১৩ জুলাই২০২৬ বারহাট্টা থানায় “বিয়ের আশ্বাসে শারিরীক সম্পর্ক ও অর্থ আত্মসাৎ ” এমন একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী সাংবাদিক প্রকৃত তথ্য অনুসন্ধানের স্বার্থে ঝুমার সাথে কথা বলেন এবং ঝুমার নিজের দেওয়া ভিডিও বক্তব্য সহ তার নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেন।এতে ঝুমার অভিযোগের বিবাদী বিক্রমশ্রী গ্রামের লাদেন মিয়ার আত্মীয় পরিচয়ে, সাদ্দাম তালুকদার গত ১৬ জুলাই ওমর আহম্মদকে ফোন দিয়ে গুলি করে হত্যার হুমকি সহ অশ্লীল ভাষায় গালিগালাজ এবং সাংবাদিকের পরিবারের সদস্যদের নিয়ে নানারকম ভয় ভীতিকর মন্তব্য করেন। হুমকিদাতা সাদ্দাম তালুকদার সাংবাদিককে আরো বলেন- যে, বা যারা ,আমার গ্রাম নিয়ে বদনাম করবে তাকে গুলি করে মেরে ফেলতে দ্বিতীয়বার ভাববো না। এ অভিযোগের ব্যাপারে
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম বলেন, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে- সংবাদ প্রকাশের পর একজন সাংবাদিককে প্রাণ নাশের হুমকির একটি অভিযোগ পেয়েছি।অভিযোগটি অতি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনি বারহাট্টা থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন এবং সেই সাথে
এ ঘটনায় তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এদিকে ভুক্তভোগীর দায়ের করা জিডির পরিপ্রেক্ষিতে , অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে খুব দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আশ্বস্ত করেন বারহাট্টা থানা পুলিশ কর্মকর্তা বৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান

মদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম

শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই – বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত,

গফরগাঁওয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি

লংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরা

মুন্সী ছাবির উদ্দিন আহ্ম্মদ ওয়াক্ ফ এস্টেট লামকাইন জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন:

১০

পূর্বধলায় যে বিদ্যালয়ে পড়েছেন, সেই বিদ্যালয়েই এমপি হিসেবে সংবর্ধিত মানসুরা আলম

১১

বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ। ‎

১২

পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিজিবির অনুদান প্রদান

১৩

সবুজায়নে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, খাগড়াছড়িতে ৩৫ হাজার চারা বিতরণ

১৪

নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার

১৫

দক্ষিণ গফরগাঁও উপজেলা” নয়াবাড়ি মৌজায় অনুমোদন করায় আনন্দ মিছিল

১৬

বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

১৭

গেজেট বাস্তবায়নের দাবি: ১৪৩ নং নয়াবাড়ি মৌজাতেই দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক কার্যালয় স্থাপনের জোর দাবি

১৮

নয়াবাড়ীতে ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধ

১৯

শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০
শিরোনামঃ
সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বানমদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখমশহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতজুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলিবালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই - বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত,গফরগাঁওয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবিলংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরামুন্সী ছাবির উদ্দিন আহ্ম্মদ ওয়াক্ ফ এস্টেট লামকাইন জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন: