
(পলাশ পাল, জেলা প্রতিনিধি)
১৫ জুলাই বুধবার নেত্রকোণার কেন্দুয়ায় ৭হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সকাল ৭.৩০টার দিকে কেন্দুয়া থানার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজারের পাশে আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা হাউলাপুরি নামক বাসে এই অভিযান পরিচালিত হয়।আটক কৃত নারীকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে নামসহ পরিচয় প্রকাশ করেন, জবানবন্দীতে জানা যায়, উনার নাম –
মরিয়ম বেগম,স্বামী- জুয়েল মিয়া , উপজেলা-কেন্দুয়া,গ্রাম – রোয়াইলবাড়ি।ব্যবসার উদ্দেশ্যেই চট্টগ্রাম থেকে নেত্রকোনার কেন্দুয়ায় এই মাদক নিয়ে আসা হয়েছিল বলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত মাদক কারবারি নারীর বিরুদ্ধে আইনি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মন্তব্য করুন