
(মোঃ নোমান খান)
“নেতৃত্ব মানে ক্ষমতা নয়, সেবার সুযোগ। সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলাই আসল কাজ; আর সততা ও ধৈর্যই একজন দায়িত্বশীলের প্রকৃত পরিচয়।” এই মহৎ ও মানবিক আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘একতাবন্ধন সোসাইটি’। ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ইতিমধ্যে তাদের আর্তমানবতার সেবা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
সংগঠনটির মূল স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা হলেন তরুণ সমাজসেবক মো: নাজিম উদ্দিন। “এগিয়ে চলি একসাথে, গড়ি মানবিক সমাজ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি একদল তরুণ ও উৎসর্গীকৃত প্রাণ স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নকে কেন্দ্র করে সংগঠনটির মূল কার্যালয় ও কার্যক্রম পরিচালিত হচ্ছে। অলাভজনক ও সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে সাধারণ মানুষের সহায়তায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
প্রতিষ্ঠাতা মো: নাজিম উদ্দিন (আইডি নং: EBS-001) জানান, তারা কেবল কথায় নয়, কাজে বিশ্বাসী। সমাজের প্রতিটি স্তরে সততা ও ধৈর্যকে পুঁজি করে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
সংগঠনটির যেকোনো মানবিক কার্যক্রমে অংশ নিতে বা বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করা যাবে নিচের ঠিকানায়:
মোবাইল নম্বর: 01749292409
ইমেইল: nazimuddin92409@gmail.com
ঠিকানা: চরভূতা ইউনিয়ন, লালমোহন, ভোলা।
মন্তব্য করুন