মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় বিয়ের দাবিতে ৪ সন্তানের জনক প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন দুই সন্তানের জননী প্রেমিকা। দাবি না মানলে আত্মহত্যা করবেন বলে ঘোষণাও দিয়েছেন তিনি। রোববার (৩১ মে) রাত থেকে উপজেলার চকমথুর গ্রামে প্রেমিক ইউসুফ আলীর( ৫৫) বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনার পর থেকেই প্রেমিক ইউসুফ আলী আত্মগোপনে রয়েছেন।
ইউসুফ আলী ওই গ্রামের মোঃ দিলবর হাজীর ছেলে এবং ভুক্তভোগী একই গ্রামের মোঃ আফাজ আলীর মেয়ে আকলিমা পারভীন (৩৮)।
জানা গেছে, গৃহবধূর স্বামী দিন মজুরের কাজ করেন। গত কয়েক বছর ধরে ইউসুফ আলীর সঙ্গে গড়ে ওঠে এক প্রেমের সম্পর্ক। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। সম্পর্ক গড়ে ওঠে বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত। এক মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধু। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়েই ইউসুফ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
ভুক্তভোগী জানান, রোববার রাত ৮টার দিকে ইউসুফ আলীর বাড়িতে বিয়ে দাবীতে এই নারী প্রবেশ করার চেষ্টা করেন। ইউসুফ আলীর প্রথম স্ত্রী টের পান, শুরু হয় বাক-বিতণ্ডা এক পর্যায়ে এই ভুগভোগি নারীকে পরিবারে লোক জন মারধর করেন। ওই সময় ইউসুফ আলী সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।
গৃহবধূ আরও জানান, ইউসুফ তাকে বিয়ের আশ্বাসে ব্যবহার করেছেন। এখন তাকে গ্রহণ না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে তিনি ইউসুফ বাড়িতেই আ'ত্ম'হ'ত্যা করবেন বলেও হু'ম'কি দেন।
এদিকে ঘটনার পর থেকে ইউসুফ আলী প'লা'ত'ক থাকায় তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি নেওয়া হবে।