অনলাইন ডেস্ক
১১ জুন ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে জন্মদিনের রাতেই দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

 

​নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও, ময়মনসিংহ।

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজের জন্মদিন উদযাপনের আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। বন্ধুদের সাথে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে বাড়ি ফেরার পথে কতিপয় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন নাহিয়ান (রবিন),(২৩)নামের এক যুবক।
​গত সোমবার (৮ জুন) দিবাগত রাতে গফরগাঁও পৌর শহরের ডাকবাংলো চত্বর সংলগ্ন এলাকায় বন্ধুদের সাথে নিজের জন্মদিন পালন শেষে নিজ বাসায় ফিরার পথে কতিপয় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয় রবিন।পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গফহগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।নিহত নাহিয়ান পৌর শহরের ৮ নং ওয়ার্ডের শিলাশি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ জুন রাতে বন্ধুদের সাথে গফরগাঁও পৌর শহরের পশু হাসপাতাল রোডঅস্থ বৌবাজার এলাকায় জন্মদিন পালন করেন নাহিয়ান। জন্মদিন উদযাপন শেষে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে এক প্রতিবেশী বন্ধুর মোটরসাইকেলে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন রবিন । তাঁর বাসা থেকে কিছু দূর আগে কলাবাগান নামক জায়গায় পৌছালে আগে থেকেই ওত পেতে থাকা ৫/৬ জনের একদল সন্ত্রাসী গামছা দিয়ে মুখ বাধা প্রথমে তাদের মটর সাইকেলের গতি রোধ করে এর পর কিছু বুঝে ওঠার আগেই তাদের চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারে এতে তারা দিশেহারা হয়ে পড়ে ঠিক ঐ মুহুর্তে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নাহিয়ান গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।
​পারিবারিক সূত্রে জানা যায়, যে দিনটি আনন্দের হওয়ার কথা ছিল, সেই জন্মদিনের দিনটিই যে রবিনের মৃত্যুর দিন হবে—তা কেউ কল্পনাও করতে পারেনি। ছেলেকে
হারিয়ে পরিবারে এখন চলছে শোকের মাতম।

​এই বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ/স/ম আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিন হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গফরগাঁও কলেজ রোড মোতালেব প্লাজার তৃতীয় তলা থেকে রাজীব নামের একজনকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ এবং গ্রেফতারের সময় তার কাছ থেকে ২টি পিস্তল,একটি খেলনা পিস্তল,৭ রাউন্ড তাজা গুলি,১৩ রাউন্ড কার্তুজ,১০০ পিছ ইয়াবা ট্যাবলেট,৩টি চাকু,১টি চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল সহ রক্ত মাখা কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান ভিকটিমের রক্ত ও উদ্ধারকিত রক্তের ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট মিলে গেলে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক এবং বেআইনি অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।
​এ ঘটনায় এলাকায় গভীর শোক ও চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ, পালালেন কারবারি

মদন জেলা প্রশাসকের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নেত্রকোনায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম

নেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁও ১৩ নং দওের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনা শীর্ষে মো: ওয়াদুদ সরকার

মদনে সরকারি নিয়ম ভেঙ্গে টিসিবির ডিলার বাছাই

পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১০নং উস্থি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক জাসাস সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকন

কলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদান

১০

পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১১

বৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

১২

যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ-পুলিশের এডিশনাল ডিআইজির

১৩

গফরগাঁওয়ে ভাঙ্গা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে পার করা হলো ট্রেন।

১৪

মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে  ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান।

১৫

টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

১৬

পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কফিনে বন্দি লাশ হয়ে ফিরলেন গফরগাঁওয়ের আসাব উদ্দিন

১৭

বাংলাদেশসহ ৭ দেশে সৌদি আরবের পরীক্ষামূলক ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু

১৮

শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, বখাটে মাঝি গ্রেফতার

১৯

নেত্রকোণায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন তামান্না তাসনীম

২০
শিরোনামঃ
উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ, পালালেন কারবারিমদন জেলা প্রশাসকের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত।নেত্রকোনায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমনেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতদক্ষিণ গফরগাঁও ১৩ নং দওের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনা শীর্ষে মো: ওয়াদুদ সরকারমদনে সরকারি নিয়ম ভেঙ্গে টিসিবির ডিলার বাছাইপানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান১০নং উস্থি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক জাসাস সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকনকলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদান