নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও, ময়মনসিংহ।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজের জন্মদিন উদযাপনের আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। বন্ধুদের সাথে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে বাড়ি ফেরার পথে কতিপয় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন নাহিয়ান (রবিন),(২৩)নামের এক যুবক।
গত সোমবার (৮ জুন) দিবাগত রাতে গফরগাঁও পৌর শহরের ডাকবাংলো চত্বর সংলগ্ন এলাকায় বন্ধুদের সাথে নিজের জন্মদিন পালন শেষে নিজ বাসায় ফিরার পথে কতিপয় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয় রবিন।পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গফহগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।নিহত নাহিয়ান পৌর শহরের ৮ নং ওয়ার্ডের শিলাশি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ জুন রাতে বন্ধুদের সাথে গফরগাঁও পৌর শহরের পশু হাসপাতাল রোডঅস্থ বৌবাজার এলাকায় জন্মদিন পালন করেন নাহিয়ান। জন্মদিন উদযাপন শেষে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে এক প্রতিবেশী বন্ধুর মোটরসাইকেলে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন রবিন । তাঁর বাসা থেকে কিছু দূর আগে কলাবাগান নামক জায়গায় পৌছালে আগে থেকেই ওত পেতে থাকা ৫/৬ জনের একদল সন্ত্রাসী গামছা দিয়ে মুখ বাধা প্রথমে তাদের মটর সাইকেলের গতি রোধ করে এর পর কিছু বুঝে ওঠার আগেই তাদের চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারে এতে তারা দিশেহারা হয়ে পড়ে ঠিক ঐ মুহুর্তে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নাহিয়ান গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, যে দিনটি আনন্দের হওয়ার কথা ছিল, সেই জন্মদিনের দিনটিই যে রবিনের মৃত্যুর দিন হবে—তা কেউ কল্পনাও করতে পারেনি। ছেলেকে
হারিয়ে পরিবারে এখন চলছে শোকের মাতম।
এই বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ/স/ম আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিন হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গফরগাঁও কলেজ রোড মোতালেব প্লাজার তৃতীয় তলা থেকে রাজীব নামের একজনকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ এবং গ্রেফতারের সময় তার কাছ থেকে ২টি পিস্তল,একটি খেলনা পিস্তল,৭ রাউন্ড তাজা গুলি,১৩ রাউন্ড কার্তুজ,১০০ পিছ ইয়াবা ট্যাবলেট,৩টি চাকু,১টি চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল সহ রক্ত মাখা কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান ভিকটিমের রক্ত ও উদ্ধারকিত রক্তের ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট মিলে গেলে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক এবং বেআইনি অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় গভীর শোক ও চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।