গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১
সারাদেশ
গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১
সারাদেশ
পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ
নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা
আজকের পত্রিকা
পলাশ পাল, জেলা প্রতিনিধি
উজান থেকে ক্রমাগত নেমে আসা পাহাড়ি ঢল ও অকাল বন্যায় তলিয়ে গেছে হাওরের বিস্তীর্ণ বোরো ধানের ফসলি জমি। যা একমাত্র হাওয়র অঞ্চলে কৃষকের বেঁচে থাকার অবলম্বন। এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েই কোমর সমান পানির মধ্যেই পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন তারা। পানিতে দাঁড়িয়ে জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে ধান কেটে তোলার চেষ্টা করছেন অনবরত। তাদের প্রত্যাশা অন্তত কিছু ফসল যদি ঘরে তোলা সম্ভব হয় তাহলে হয়তো কোনভাবে জীবনধারণ সম্ভব হবে।
কৃষকদের দাবি, প্রায় প্রতি বছরই এমন আকস্মিক দুর্যোগে ফসল হারিয়ে তারা চরম ক্ষতির মুখে পড়ছেন প্রতিনিয়তই । সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে দাবি অতি দ্রুত প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কৃষিকাজ চালিয়ে জীবন ধারণ করে যাওয়া হাওরের কৃষকদের জন্য কঠিন হয়ে পড়বে।