নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে
শিক্ষা প্রতিষ্ঠান
নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে
শিক্ষা প্রতিষ্ঠান
পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ
অভিযান
পানছড়িতে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে জয় হিল ফ্লাওয়ারের
খেলাধুলা
কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন
আন্তর্জাতিক
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান
গফরগাঁও ময়মনসিংহ
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৯৪০ টাকাসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও জুয়ার আসর থেকে আসামিদের আটক করে।
প্রথম অভিযানে এসআই ফিরোজ আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ৯ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের রাজদারিকেল এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. সুমন মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।
দ্বিতীয় অভিযানে এসআই মো. সোহরাব আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ভালুকা উপজেলার টিএনটি মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তপন চন্দ্র দাস (৩৫) ও সাকিবুল হাসান রিফাত (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
তৃতীয় অভিযানে এসআই বিপুল কুমার সাহর নেতৃত্বে কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাল চান মিয়া (২২) ও রেজাউল ইসলাম সাগর (২১) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
অন্যদিকে, এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ত্রিশাল উপজেলার অলহরী ঘাটপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫২টি তাস, একটি নতুন তাসের বান্ডিল, একটি পাতলা কম্বল ও নগদ ৫ হাজার ৯৪০ টাকাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তারাকান্দা, ভালুকা মডেল, (কোতোয়ালী মডেল ও ত্রিশাল থানায় পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।