গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১
সারাদেশ
গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১
সারাদেশ
পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ
নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা
আজকের পত্রিকা
কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পুড়াটেঙ্গুরি এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ৯ মার্চ সোমবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, পুড়াটেঙ্গর এলাকার বল্লভ চন্দ্র রায়ের সাথে প্রতিবেশী মৃত সাধন হাজীর ছেলে হেলাল উদ্দিনের দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৮ ফেব্রুয়ারী পূর্ব শত্রুতার জের ধরে তারা বল্লভ চন্দ্র রায়ের জমিতে রোপন করা গাছপালা কেটে ফেলে এবং ফসল ও সবজি নষ্ট করে ফেলে। এ ঘটনায় বল্লভ রায় প্রতিবাদ করতে গেলে হেলাল উদ্দিন ও তার ছেলে শাকিল হোসেন তাকে মারপিট করতে উদ্যোত হয়।
এছাড়া ৯ ফেব্রুয়ারী তারিখে জমির বিরোধ নিষ্পত্তি না হলেও ওই জমিতে হেলাল উদ্দিন একটি ঘর তৈরী করেছে।
এ বিষয়ে বল্লব চন্দ্র রায়ের স্ত্রী খ্যান্তরাণী নমদাস কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্ত শাকিল জানায়, আমাদের জমির গাছ আমরা কেটে নিয়েছি, যে জমিতে ঘর তুলেছি সেই জমি নিয়ে মামলা চলমান আছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ পরিদর্শক অনুপ কুমার রায় বলেন, " ঘটনাস্থলে গিয়ে কয়েকটি গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে"।