অনলাইন ডেস্ক
৬ অক্টোবর ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কাশেম মিয়া গ্রেপ্তার

 

(​পলাশ পাল,স্টাফ রিপোর্টার )

নেত্রকোনার দুর্গাপুরে খাবারের উচ্ছিষ্ট পানি ফেলতে গিয়ে প্রতিবেশী মো. আবুল কাশেমের (৫০) হাতে এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় মাতব্বরদের ভয়ভীতি ও অর্থপ্রলোভনের চাপ তোয়াক্কা না করে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাশেম মিয়াকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত আবুল কাশেম দুর্গাপুর পৌরসভার বালিকান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
​ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, গত শনিবার (৩ অক্টোবর  রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ওই কিশোরী ঘরের পাশে রাতের খাবারের উচ্ছিষ্ট ফেলতে যায়। এ সময় একা পেয়ে তার মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন কাশেম মিয়া। ঘটনার পর শারীরিক যন্ত্রণায় মেয়েটি ঠিকমতো হাঁটতে পারছিল না। পরদিন প্রতিবেশীর এক ভাবীর কাছে সে এই পাশবিকতার কথা প্রকাশ করে।
​জানা গেছে, নির্যাতিতা কিশোরীর পরিবার অত্যন্ত দরিদ্র। বাবা ঝালমুড়ি বিক্রি করে এবং মা অন্যের বাড়িতে কাজ করে তিন সন্তান ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে কোনোমতে সংসার চালান। এই আর্থিক অসহায়ত্বকে কাজে লাগিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালায় একটি প্রভাবশালী গোষ্ঠী।
​ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন মাতব্বর ওই পরিবারটিকে থানায় না যাওয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করেন। “ঘটনা জানাজানি হলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না”—এমন ভয় দেখিয়ে অসহায় পরিবারটিকে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়। অন্যদিকে, নিসন্তান কাশেম মিয়ার স্ত্রীও ভুক্তভোগী পরিবারকে নানা হুমকি দেন। এমনকি ঘটনা চেপে রাখতে প্রয়োজনে ওই কিশোরীকে কাশেমের দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে তোলার অবাস্তব প্রস্তাবও দেন তিনি। এছাড়া অভিযুক্ত কাশেমের বিরুদ্ধে এলাকার একাধিক নারীকে উত্যক্ত ও হয়রানি করার পুরনো অভিযোগ রয়েছে।
আজ ৬ অক্টোবর  সকাল ১০টার দিকে একদল গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী কিশোরী তাদের কাছে ঘটনার বিবরণ দেয়। বিষয়টি দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদকে জানানো হলে তিনি দ্রুত পুলিশ টিম পাঠান। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেপ্তার করে।
​এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং আসামির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

১

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

৩

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

৫

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

৬

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

৭

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

৯

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

১০

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

১১

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

১২

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

১৩

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৫

বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৬

৯ বছর আগে জমি কিনেও মেলেনি দলিল, সাবেক এমপির বাড়িতে অবস্থান ধর্মঘট

১৭

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

১৮

মদন পৌরসভায় বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে

১৯

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

২০
শিরোনামঃ
❮বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা❮সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য❮সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ❮২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা❮সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে❮শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা❮গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।❮সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।❮শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার❮পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান