শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ

শেয়ার করুন:

পলাশ পাল, স্টাফ রিপোর্টার

 

 

নেত্রকোনার মোহনগঞ্জে জমির ভুয়া নামজারি (খারিজ) কপি ও ডিসিআর রশিদ তৈরির মতো গুরুতর অপরাধে ওয়াদুদ মিয়া ওরফে বাবু (২৬) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে জালিয়াতির সরাসরি প্রমাণ থাকার পরও মূল অপরাধ আড়াল করে ‘সরকারি কাজে বাধা দেওয়ার’ হালকা ধারায় সাজা দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের ভূমিকা নিয়ে চরম বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাজাপ্রাপ্ত ওয়াদুদ মিয়া মোহনগঞ্জ পৌরশহরের সাতুর এলাকার মৃত শাহজাহানের ছেলে। তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি কম্পিউটার দোকানের মাধ্যমে অনলাইনে বিভিন্ন সেবা দিতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাগডরা এলাকার বাসিন্দা মাহবুব মিয়া তার ৫ শতাংশ জমি নামজারির জন্য ওয়াদুদকে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা দেন। চুক্তি অনুযায়ী ওয়াদুদ তাঁকে একটি প্রস্তুতকৃত নামজারি কপি ও ডিসিআর রশিদ বুঝিয়ে দেন। গত ৩১ আগস্ট (সোমবার) দুপুরে মাহবুব ওই কাগজপত্র নিয়ে বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়ন ভূমি অফিসে ভূমিকর দিতে যান। সেখানে কাগজপত্র যাচাইয়ের পর কর্মকর্তা বুঝতে পারেন এগুলো সম্পূর্ণ ভুয়া ও জাল।

পরবর্তীতে ভূমি অফিসের কর্মকর্তারা কৌশলে মাহবুবের মাধ্যমে ওয়াদুদকে ডেকে আনেন। সোমবার সন্ধ্যায় পৌরশহরের বসুন্ধরা এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে।

আটকের পর সোমবার রাতেই সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৬ ধারায় ওয়াদুদকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ে উল্লেখ করা হয়—‘ভুয়া ডিসিআর ও খারিজ কপি দাখিলের মাধ্যমে সরকারি কার্য সম্পাদনে বাধা’ দেওয়ায় এই দণ্ড দেওয়া হয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, জাল দলিল প্রস্তুত করা এবং সরকারি ফি আত্মসাৎ করা একটি দণ্ডনীয় ফৌজদারি অপরাধ, যার জন্য নিয়মিত (রেগুলার) মামলায় দীর্ঘমেয়াদি শাস্তির বিধান রয়েছে। কিন্তু ভুয়া কাগজপত্র বানানোর অপরাধে মাত্র ১০ দিনের কারাদণ্ড দেওয়ায় অপরাধীকে একপ্রকার পার পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মান্নু রায়হান আক্ষেপ প্রকাশ করে বলেন, “আমি নিজে বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করলে জালিয়াতের আরও কঠোর সাজা নিশ্চিত করা যেত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের নিজের সিদ্ধান্তকে মেলানোর চেষ্টা করে বলেন, “ভুয়া নথি তৈরি করে আমার দাপ্তরিক কাজে বাধা দেওয়া হয়েছে। মোবাইল কোর্টে সরাসরি জালিয়াতির বিচার করার আইনি সুযোগ নেই। তাই তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করতেই সরকারি কাজে বাধার ধারা প্রয়োগ করেছি। নিয়মিত মামলা দিলে পুরো বিষয়টি আমার এক্তিয়ারের বাইরে চলে যেত।”

তবে এসিল্যান্ডের এই ব্যাখ্যার সাথে দ্বিমত পোষণ করেছেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান স্পষ্ট জানান, “জাল কাগজ তৈরির ঘটনার সঙ্গে ১৮৬ ধারায় ‘সরকারি কাজে বাধা’ দেওয়ার বিষয়টি সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতারণা ও জালিয়াতির ঘটনায় এই ধারা প্রয়োগ করার সুযোগ নেই।”

জাল নথি তৈরির মতো মারাত্মক অপরাধে কঠোর বিচার না হয়ে হালকা ধারায় নামকাওয়াস্তে সাজা দেওয়ায় পুরো প্রক্রিয়ার পেছনে কোনো বিশেষ কারসাজি রয়েছে কি না, তা নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান