এ কে এম রুহুল আমিনের। স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২নং পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে হামলা ও মারধরসহ লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একেই পরিবারের অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বেশ কয়েকমাস ধরে দক্ষিণ লামকাইন গ্রামের ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় একটি পক্ষ ও বাদী রফিকুল ইসলামের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সম্প্রতি রফিকুল ইসলামের বাড়িতে তারিখ ০৮ নভেম্বর ২০২৬। আনুমানিক ভোর ৫ টার দিকে বাড়িতে থাকা ঘুমন্ত লোকজনের উপর অতর্কিত হামলা করা হয়েছে ।এতে পাঁচবাগ ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহ সভাপতি আশিকুল ইসলাম আসিফের পিতা মোঃ আবু সাহিদ(৭৫)ও তার বড় ভাই আরিফ মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করেছে বর্তমানে আসিফের বাবার অবস্থা খুবই আশঙ্কাজনক। এছাড়াও হামলার শিকার হয়েছেন,রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, ইসমাইলসহ আরো কয়েক জন। হামলা কারিরা শুধু মার দূর করেই ক্ষান্ত হয়নি যাওয়ার সময় ঘরে থাকা নগত ৩ লক্ষ টাকা দামী স্বর্ণালংকার ৪টি গরুসহ ঘড়ের সকল আসবাবপত্র লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরদের দাবি। এই তান্ডবের পর এলকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় পরে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাদের মধ্যে আবুসাহিদ(৭০) এর অবস্থা আশঙ্কাজনক বলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন



