নিজস্ব প্রতিবেদন
গফরগাঁও, ময়মনসিংহ
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও ময়মনসিংহ ১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সাংসদ মোহাম্মদ আক্তারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দত্তের বাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণ। বক্তারা প্রাচীন জনপদ কান্দিপাড়া বাজার সংলগ্ন গেজেটভুক্ত ১৪৩ নং নয়াবাড়ি মৌজায় দ্রুত "দক্ষিণ গফরগাঁও উপজেলা" বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেন দত্তের বাজার ইউনিয়নের হাজারো মানুষ।
বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, আশপাশের পরিবেশ এবং ভবিষ্যতে সরকারি স্থাপনা সেবাগ্রহণের সুযোগ বিবেচনায় সর্বোত্তম স্থান নয়াবাড়ি মৌজা। গণ মিছিলে 'গেজেট হইছে যেইখানে,উপজেলা হবে সেইখানে' শ্লোগান দেন। তারেক রহমানের সিদ্ধান্ত, চুড়ান্ত, চুড়ান্ত ।স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বলেন, গেজেট অনুযায়ী
উপজেলা সদর দপ্তর হলে ৮ ইউনিয়নের লাখো মানুষ সহজেই প্রশাসনিক সেবা পাবেন।
গতকাল গেজেটভুক্ত স্থান পরিদর্শন করে বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির দ্রুত " দক্ষিণ গফরগাঁও উপজেলা" বাস্তবায়নের কার্যক্রম চলমান আছে বলে জানালে, মানুষের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস চলছে।
স্থানীয়দের মতে নয়াবাড়ি মৌজা দক্ষিণ গফরগাঁওয়ের প্রাণকেন্দ্র। এখানে সদর দপ্তর হলে আটটি ইউনিয়নের মানুষ সমান দূরত্বে সেবা পাবে। বর্তমানে গফরগাঁও সদরে কাজের জন্য যেতে যে ভোগান্তি হয়, তা থেকে মুক্তি মিলবে।
উপস্থিত জনতা অবিলম্বে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জোর দাবি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আনছার উদ্দিন, আবুল হাশেম আদু মেম্বার, আব্দুল হাই মেম্বার, আমির উদ্দিন পাহলোয়ান প্রমুখ।