
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৪৪টি শাখার আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুমোদিত শাখাগুলোর মধ্যে সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের কমিটিতে তৌফিক আহমেদ পিয়াল-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তৌফিক আহমেদ পিয়াল বলেন, "ছাত্রদের অধিকার আদায়ে এবং ক্যাম্পাসের গঠনমূলক কাজে আমি সর্বোচ্চ চেষ্টা করব। নেতৃত্বের এই নতুন দায়িত্ব ছাত্রসমাজের প্রতি অর্পিত একটি পবিত্র দায়িত্ব। ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমি সর্বদা কাজ করে যাব।" তিনি এই দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শীর্ষ নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটিগুলো সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষায় অত্যন্ত কার্যকর ও অগ্রণী ভূমিকা পালন করবে।