মো:মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলীস্থ সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা আজ (২৫ জুন ২০২৬) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরীক্ষার হল পরিদর্শন করেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের শিক্ষার মান যাচাই এবং পাঠদানের অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে এ অর্ধ-বার্ষিক পরীক্ষার আয়োজন করা হয়েছে। তারা সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করেন।