স্টাফ রিপোর্টারঃ
ভালুকা ময়মনসিংহ
মোঃ আকাশ আহমেদ
ময়মনসিংহে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে "মতবিনিময় ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন শনিবার স্থানীয় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, ময়মনসিংহের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব উম্মে হাবীবী মীরা। তিনি তাঁর বক্তব্যে ইউনিয়ন পর্যায়ের প্রশাসনিক গতিশীলতা রক্ষা এবং গ্রামীণ জনপদের উন্নয়নে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন।
আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে আনুষ্ঠানিক ও উৎসবমুখর পরিবেশে পরিচয়পত্র বিতরণ করা হয়। এ সময় ময়মনসিংহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিচয়পত্র বিতরণের এই উদ্যোগ কর্মকর্তাদের কাজের স্বীকৃতি ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে।