
মোঃ রাসেল মিয়া
স্টাফ রিপোর্টার
আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। জাতিসংঘের উদ্যোগে ১৯৭৪ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘প্রকৃতি আমাদের জীবন, পরিবেশ আমাদের ভবিষ্যৎ’। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরিই এবারের মূল লক্ষ্য।
দিবসটি উপলক্ষে সারাদেশের মতো ময়মনসিংহেও বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়েছে। পরিবেশবাদীরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও জীববৈচিত্র্য ধ্বংস এখন বৈশ্বিক সংকট। এই সংকট মোকাবিলায় শুধু সরকার নয়, প্রতিটি নাগরিককে দায়িত্ব নিতে হবে।
“একটি গাছ মানে অক্সিজেনের ফ্যাক্টরি। শহরাঞ্চলে যত্রতত্র গাছ কাটার কারণে তাপমাত্রা বাড়ছে, বৃষ্টিপাত কমছে। তাই প্রতিটি মানুষকে বছরে অন্তত 3টি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যত্ন নিতে হবে।”
পরিবেশবিদদের মতে, “আসুন, একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়তে গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যাই।”
মন্তব্য করুন