
মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা আত্রাই নদীতে গোসল করতে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ( ৩০ মে) দুপুর ২ টার দিকে নওগাঁর মান্দা উপজেলার কয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মাশরাফি (১০)। তিনি ওই গ্রামের মামুনের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে কয়েকজন সহপাঠীর সাথে আত্রাই নদীতে গোসল করতে যায় মাশফিক। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত নদীর গভীর পানিতে তলিয়ে যায় সে। বিষয়টি টের পেয়ে তার সাথে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় অনুসন্ধানের পর নদী থেকে মাশফিককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম।
মন্তব্য করুন