শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

শেয়ার করুন:

 

​নিজস্ব প্রতিবেদন

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা মৌজার একটি জমিসংক্রান্ত বিষয়ে নিবন্ধিত বণ্টননামা দলিল ছাড়া প্রতারণা করে একতরফাভাবে পৃথক নামজারি সম্পন্ন করার গুরুতর অভিযোগ উঠেছে। এই অনিয়মের প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট চারটি নামজারি মামলা বাতিল ও সংশোধনের দাবি জানিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় সাংবাদিক ও ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল।
​আবেদন সূত্রে জানা গেছে, দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা মৌজার জে.এল. নং–১৬৩-এর ২৪৮ শতাংশ জমি নিয়ে এই বিরোধের সূত্রপাত হয়েছে। যে চারটি নামজারি মামলা বাতিলের আবেদন করা হয়েছে, সেগুলো হলো—
​৩৯৫(IX-I)/১৮-১৯
​২৯৯৬(IX-I)/২১-২২
​২৯৩২(IX-I)/২১-২২ এবং
​২১৮৫(IX-I)/১৮-১৯ নম্বর মামলা।
​লিখিত অভিযোগে সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল উল্লেখ করেন, সংশ্লিষ্ট সম্পত্তিতে একাধিক উত্তরাধিকারীর (ওয়ারিশ) আইনগত অংশ ও অধিকার থাকা সত্ত্বেও কোনো ধরনের নিবন্ধিত বণ্টননামা দলিল কিংবা আদালতের চূড়ান্ত বণ্টন ডিক্রি ছাড়াই একতরফাভাবে জমি জবরদখল এবং প্রতারণা করে নামজারি করে নিয়ে গেছে আহাম্মদ আলী এরশাদ ও জাকির হোসেন নামে এই ভূমিদস্যুরা ।এর ফলে অন্যান্য বৈধ ওয়ারিশদের আইনি স্বত্ব ও ন্যায্য অধিকার চরমভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের নিকট দেওয়া আবেদনে তিনি বেশ কিছু সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে—সংশ্লিষ্ট নামজারি মামলাগুলোর মূল নথি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা, সকল বৈধ ওয়ারিশকে শুনানির সুযোগ দেওয়া এবং আইনগত ত্রুটি প্রমাণিত হলে বিতর্কিত নামজারি আদেশ ও সংশ্লিষ্ট খতিয়ান দ্রুত বাতিল করা আবেদন জানান।
​এ বিষয়ে আবেদনকারী ও সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল বলেন, “আমরা কারও বৈধ অধিকার কেড়ে নিতে চাই না। আমরা চাই, সকল ওয়ারিশের ন্যায্য হিস্যা ও আইনগত অধিকার সুরক্ষিত থাকুক। নিয়মবহির্ভূত বা জালিয়াতির মাধ্যমে কোনো নামজারি হয়ে থাকলে তা সুষ্ঠু তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”সাংবাদিক
​মোহাম্দ আলী বাবুল আরো বলেন,আমি এই জটিলতার সুরাহা করতে জেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস এবং দত্তের বাজার ইউনিয়ন ভূমি অফিসের কাছ থেকে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান