নিজস্ব প্রতিবেদন
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা মৌজার একটি জমিসংক্রান্ত বিষয়ে নিবন্ধিত বণ্টননামা দলিল ছাড়া প্রতারণা করে একতরফাভাবে পৃথক নামজারি সম্পন্ন করার গুরুতর অভিযোগ উঠেছে। এই অনিয়মের প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট চারটি নামজারি মামলা বাতিল ও সংশোধনের দাবি জানিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় সাংবাদিক ও ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল।
আবেদন সূত্রে জানা গেছে, দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা মৌজার জে.এল. নং–১৬৩-এর ২৪৮ শতাংশ জমি নিয়ে এই বিরোধের সূত্রপাত হয়েছে। যে চারটি নামজারি মামলা বাতিলের আবেদন করা হয়েছে, সেগুলো হলো—
৩৯৫(IX-I)/১৮-১৯
২৯৯৬(IX-I)/২১-২২
২৯৩২(IX-I)/২১-২২ এবং
২১৮৫(IX-I)/১৮-১৯ নম্বর মামলা।
লিখিত অভিযোগে সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল উল্লেখ করেন, সংশ্লিষ্ট সম্পত্তিতে একাধিক উত্তরাধিকারীর (ওয়ারিশ) আইনগত অংশ ও অধিকার থাকা সত্ত্বেও কোনো ধরনের নিবন্ধিত বণ্টননামা দলিল কিংবা আদালতের চূড়ান্ত বণ্টন ডিক্রি ছাড়াই একতরফাভাবে জমি জবরদখল এবং প্রতারণা করে নামজারি করে নিয়ে গেছে আহাম্মদ আলী এরশাদ ও জাকির হোসেন নামে এই ভূমিদস্যুরা ।এর ফলে অন্যান্য বৈধ ওয়ারিশদের আইনি স্বত্ব ও ন্যায্য অধিকার চরমভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের নিকট দেওয়া আবেদনে তিনি বেশ কিছু সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে—সংশ্লিষ্ট নামজারি মামলাগুলোর মূল নথি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা, সকল বৈধ ওয়ারিশকে শুনানির সুযোগ দেওয়া এবং আইনগত ত্রুটি প্রমাণিত হলে বিতর্কিত নামজারি আদেশ ও সংশ্লিষ্ট খতিয়ান দ্রুত বাতিল করা আবেদন জানান।
এ বিষয়ে আবেদনকারী ও সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল বলেন, “আমরা কারও বৈধ অধিকার কেড়ে নিতে চাই না। আমরা চাই, সকল ওয়ারিশের ন্যায্য হিস্যা ও আইনগত অধিকার সুরক্ষিত থাকুক। নিয়মবহির্ভূত বা জালিয়াতির মাধ্যমে কোনো নামজারি হয়ে থাকলে তা সুষ্ঠু তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”সাংবাদিক
মোহাম্দ আলী বাবুল আরো বলেন,আমি এই জটিলতার সুরাহা করতে জেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস এবং দত্তের বাজার ইউনিয়ন ভূমি অফিসের কাছ থেকে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।



