অনলাইন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আদিলুর রহমান :নিজস্ব সংবাদদাতা 

রবিবার(২৫ অক্টোবর) রাতে পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার সকালে উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন, ওই গ্রামের রাহাত বেপারী ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি বেপারীর মেয়ে হুময়রা (৬)।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, প্লাস্টিক বোতলজাতকরণ বড় শ্যাম্পু বোতল শেষ হয়ে গেলে আবর্জনা হিসাবে ঘরের এক কোনে রেখে দেয় নিহত দুই শিশুর স্বজনরা। ঘটনার দিন সকাল ১০ টায় ওই মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতল বের করে নিহত মাহমুদ হাসান সাজিত, হুমায়রাসহ তিন শিশু প্লাস্টিকের হাড়ি পাতিল নিয়ে খেলাধুলা করছিল। ওই শ্যাম্পুর ফেনা দিয়ে প্লাস্টিকের হাড়ি পাতিল ধুয়ে পরিস্কার করছিল। আবার নোংরা করছিল। খেলাধুলার একপর্যায়ে ওই মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতলে পানি ভরে ফেনা তৈরী করে। পরে ওই ফেনাসহ শ্যাম্পুর বোতলের পানি পান করে। এতে তিন শিশুই গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে শিশুর স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান সাজিতকে মৃত ঘোষণা করেন। নিহত হুমায়রাসহ আরেক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে হুমায়রা ও অপর শিশুকে হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রার মৃত্যু হয়। তবে, অপর শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, পুলিশকে জানালে ঝামেলা হতে পারে ভেবে পারিবারের কেউ বিষয়টি থানায় জানায়নি। পরে রাত ১১ টার দিকে সংবাদকর্মীরা ফোন করে বিষয়টি জানতে চাইলে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। তবে, নিহত শিশুদের স্বজনদের কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত

১

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।

২

ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬

৩

​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।

৪

সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

৫

মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার

৬

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

৭

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

৮

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

৯

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

১০

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

১১

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

১২

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

১৩

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

১৪

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

১৫

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

১৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

১৭

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

১৮

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

১৯

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

২০
শিরোনামঃ
❮লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত❮ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।❮ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬❮​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।❮সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন❮মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার❮গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর❮কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র❮বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা❮সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য