অনলাইন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়া পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি, সভাপতি রনধীর দাশ, সম্পাদক সুনীল

মো:মোজাম্মেল হক 

নিজস্ব সংবাদদাতা

 

কক্সবাজারের চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কার্যকরী পরিষদ অনুমোদন দিয়েছে জেলা পূজা উদযাপন ফ্রন্ট। নবগঠিত ২১ সদস্যের কমিটিতে রনধীর দাশকে সভাপতি এবং সুনীল দাশ মহাজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন এস তরুণ সুশীল, মাস্টার স্বপন শীল ও সোনা রাম দাশ। সিনিয়র সহসভাপতি সঞ্জয় কুমার সুশীল। সহসভাপতি পদে রয়েছেন মাস্টার সবুজ দে, প্রবোধ পাল, নন্দ দুলাল পাল ও মাস্টার প্রধান রুদ্র বিজয়।

 

সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন মাস্টার স্বপন রুদ্র, সরোজ কান্তি দে ও মাস্টার প্রাণশীষ দে। সাংগঠনিক সম্পাদক জোহেল চন্দ্র শীল (জুয়েল) এবং সহসাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দাশ।

 

অর্থ, সহঅর্থ, প্রচার, সহপ্রচার, দপ্তর ও সহদপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে হিমাংশু সুশীল, ধীমান বণিক, লিটন কুমার দাশ, অজিত রুদ্র, খোকন কুমার সুশীল (তীর্থ) ও সুমন দাশ বাপ্পী।

 

এ ছাড়া ধর্মবিষয়ক সম্পাদক নেপাল চন্দ্র দাশ, সাংস্কৃতিক সম্পাদক কাঙ্গাল দাশ এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে কাজলী রানী তালুকদার দায়িত্ব পেয়েছেন।

 

নবগঠিত কমিটির সভাপতি রনধীর দাশ জেলা পূজা উদযাপন ফ্রন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাকে সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

 

সাধারণ সম্পাদক সুনীল দাশ মহাজন বলেন, পূজার সার্বিক পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ। প্রশাসনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

১

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

২

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

৩

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

৪

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

৫

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

৬

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

৭

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

৮

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

৯

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

১০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

১১

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

১২

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

১৩

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

১৪

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

১৫

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৬

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৭

বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৮

৯ বছর আগে জমি কিনেও মেলেনি দলিল, সাবেক এমপির বাড়িতে অবস্থান ধর্মঘট

১৯

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

২০
শিরোনামঃ
❮গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর❮কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র❮বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা❮সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য❮সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ❮২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা❮সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে❮শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা❮গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।❮সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।