গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর
অভিযোগ
গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর
অভিযোগ
কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র
আন্তর্জাতিক
বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা
বিনোদন
সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য
আন্তর্জাতিক
মো:মোজাম্মেল হক
নিজস্ব সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কার্যকরী পরিষদ অনুমোদন দিয়েছে জেলা পূজা উদযাপন ফ্রন্ট। নবগঠিত ২১ সদস্যের কমিটিতে রনধীর দাশকে সভাপতি এবং সুনীল দাশ মহাজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন এস তরুণ সুশীল, মাস্টার স্বপন শীল ও সোনা রাম দাশ। সিনিয়র সহসভাপতি সঞ্জয় কুমার সুশীল। সহসভাপতি পদে রয়েছেন মাস্টার সবুজ দে, প্রবোধ পাল, নন্দ দুলাল পাল ও মাস্টার প্রধান রুদ্র বিজয়।
সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন মাস্টার স্বপন রুদ্র, সরোজ কান্তি দে ও মাস্টার প্রাণশীষ দে। সাংগঠনিক সম্পাদক জোহেল চন্দ্র শীল (জুয়েল) এবং সহসাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দাশ।
অর্থ, সহঅর্থ, প্রচার, সহপ্রচার, দপ্তর ও সহদপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে হিমাংশু সুশীল, ধীমান বণিক, লিটন কুমার দাশ, অজিত রুদ্র, খোকন কুমার সুশীল (তীর্থ) ও সুমন দাশ বাপ্পী।
এ ছাড়া ধর্মবিষয়ক সম্পাদক নেপাল চন্দ্র দাশ, সাংস্কৃতিক সম্পাদক কাঙ্গাল দাশ এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে কাজলী রানী তালুকদার দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি রনধীর দাশ জেলা পূজা উদযাপন ফ্রন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাকে সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সাধারণ সম্পাদক সুনীল দাশ মহাজন বলেন, পূজার সার্বিক পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ। প্রশাসনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।