এ কে এম রুহুল আমিন, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি ও গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমির সার্বিক নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফখরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন এবং অধিকার আদায়ে জাতীয়তাবাদী মহিলা দল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনায় নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় মহিলা দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ।” তিনি আগামী দিনের দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে তৃণমূলের নারীদের সংগঠিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আফসানা মিমি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লড়াই আন্দোলন সংগ্রহ সবসময়ই রাজপথে ছিল এবং আছে থাকবে আমরা তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে কাজ করে যাচ্ছি।
আলোচনা সভায় উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে
কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। পরে দলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
মন্তব্য করুন