শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

শেয়ার করুন:

এ কে এম রুহুল আমিন, স্টাফ রিপোর্টার:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি ও গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমির সার্বিক নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফখরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন এবং অধিকার আদায়ে জাতীয়তাবাদী মহিলা দল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনায় নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় মহিলা দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ।” তিনি আগামী দিনের দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে তৃণমূলের নারীদের সংগঠিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আফসানা মিমি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লড়াই আন্দোলন সংগ্রহ সবসময়ই রাজপথে ছিল এবং আছে থাকবে আমরা তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে কাজ করে যাচ্ছি।

আলোচনা সভায় উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে

কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। পরে দলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেলেন চোর, ফায়ার সার্ভিসের উদ্ধার

১

দক্ষিণ গফরগাঁওয়ে ছাত্রদল নেতার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

২

কলমাকান্দায় সাদ্দাম হত্যার বিচার দাবিতেমানববন্ধন ও বিক্ষোভ

৩

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি পূর্বধলায় গ্রেপ্তার

৪

গফরগাঁওয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু: স্বাস্থ্য কমপ্লেক্সে নেই আলাদা ওয়ার্ড, বাড়ছে সংক্রমণ ঝুঁকি

৫

দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাবর।

৬

পানছড়িতে চেঙ্গী নদীভাঙনের ঝুঁকিতে মসজিদের জমিসহ ১০ পরিবারের বসতভিটা

৭

পানছড়িতে হতদরিদ্র ও অসুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা

৮

গফরগাঁওয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার

৯

নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি

১০

নেত্রকোনায় নাশকতার অভিযোগে সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১১

সিরাজগঞ্জের তিনটি উপজেলায় আমন ধান কাটা শুরু, আগাম ঘরে তুলতে পেরে খুশি কৃষক মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

১২

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ভূমি অফিসের ‘আউটসোর্সিং’ ইমনের দুর্নীতির রাজত্ব: নামজারির নামে অর্থ আত্মসাৎ,

১৩

শিশু ধর্ষন কওমি মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরকে ফাঁসির আদেশ।

১৪

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত 

১৫

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

১৬

পাঁচবাগে জমি নিয়ে বিরোধ পূর্বশত্রুতার জেরে হামলা,আহত একাধিক

১৭

গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

১৮

নেত্রকোনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৯

পানছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ভিডিপি দলনেত্রীর উদ্যোগে উঠান বৈঠক

২০
শিরোনামঃ
শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেলেন চোর, ফায়ার সার্ভিসের উদ্ধারদক্ষিণ গফরগাঁওয়ে ছাত্রদল নেতার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।কলমাকান্দায় সাদ্দাম হত্যার বিচার দাবিতেমানববন্ধন ও বিক্ষোভঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি পূর্বধলায় গ্রেপ্তারগফরগাঁওয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু: স্বাস্থ্য কমপ্লেক্সে নেই আলাদা ওয়ার্ড, বাড়ছে সংক্রমণ ঝুঁকিদেশবাসীর কাছে দোয়া চাইলেন বাবর।পানছড়িতে চেঙ্গী নদীভাঙনের ঝুঁকিতে মসজিদের জমিসহ ১০ পরিবারের বসতভিটাপানছড়িতে হতদরিদ্র ও অসুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবাগফরগাঁওয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধারনেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি