অনলাইন ডেস্ক
৫ জুন ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলা, মদনে কলেজ ছাত্রদল সভাপতি আটক

মোঃ জুনায়েদ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

 

নেত্রকোনার মদন পৌর শহরে ছাত্রদল নেতার কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল রাতে এ ঘটনার পরপরই অভিযুক্ত ছাত্রদল নেতা মিঠু মিয়াকে (২২) আটক করেন মদন থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাতে মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

 

 

আহত পুলিশ সদস্যরা হলেন মোঃ ফরিদুল ইসলাম ও আতাউর রহমান। তাঁরা মদন থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

আটক মিঠু মিয়া (২২) মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তিনি পৌর শহরের বাসিন্দা সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মদন সরকারি কলেজ মোড়ের চট্টগ্রামগামী বাসস্ট্যান্ডে যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ে বাস না আসায় কাউন্টারে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাদির হোসেন শামীম এবং

 

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।

 

এ সময় যাত্রীরা বিভিন্ন ধরনের ভোগান্তির বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতা মিঠু মিয়া সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন। পরে ওসির নির্দেশে পুলিশ সদস্যরা তাঁকে সরে যেতে বললে বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশের দুই সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই কনস্টেবল আহত হন। পরে ঘটনাস্থল থেকে মিঠু মিয়াকে আটক করে থানায় নেওয়া হয়।

 

মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন,একটি ঘটনার জেরে মিঠুকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

 

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক দুই পুলিশ সদস্যকে আঘাত করে আহত করে । পরে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে অধিকাংশ যাত্রীর যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় এক যুবকের হাতাহাতির হয়। পরে পুলিশ তাকে আটক করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১০

পথচারী ও সুবিধাবঞ্চিতদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

১১

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

১২

ফ্যামিলি কার্ড পেতে টাকা দিয়ে প্রতারিত, আটক নেত্রকোণার এনসিপির নেত্রী 

১৩

শ্রীরামপুর স্কুলের পুকুরপাড় ভাঙন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

১৪

কক্সবাজারে মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজ উদ্বোধন

১৫

গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা,

১৬

সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: টানা ৩ বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের

১৭

দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন

১৮

গফরগাঁওয়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

১৯

চানগাঁওবাসীর পাশে থাকার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ ‎

২০
শিরোনামঃ
বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরিউন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপিখালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যুর‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তারদক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশমানবতার সেবায় 'একতাবন্ধন সোসাইটি'র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২