অনলাইন ডেস্ক
৩ জুন ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজন্ম এক আক্ষেপ ও জনতার ভালোবাসার নাম ‘শফি আহমেদ।

মোঃ রাসেল মিয়া

স্টাফ রিপোর্টার

 

নব্বই দশকের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সফল ও জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন শফি আহমেদ। ২০২৪ সালের ৩ জুন সকল শুভাকাঙ্ক্ষীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। আজ তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

 

জানা গেছে, আজ গোটা দিনব্যাপী নেত্রকোনা সাতপাই কেন্দ্রীয় কবরস্থানে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, এবং তাঁর পৈতৃক বাসভবন ‘আজিজ ভবন’সহ নেত্রকোনা সদর, মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ির বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন আপামর জনসাধারণ।

 

মরহুম শফি আহমেদের বিয়োগে ব্যথিত হয়েছে জেলাবাসীসহ মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এবং সারাদেশের মানুষ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র নব্বই দশক থেকে দেশব্যাপী পরিচিতি পাওয়া এই রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য দেশজুড়ে বইছে নির্বাক শূন্যতা। যাঁর বলিষ্ঠ নেতৃত্ব এবং অসীম ত্যাগের ইতিহাস আমাদের যৌবন উদ্দীপ্ত করেছিল, সেই সময়োত্তীর্ণ নেতৃত্বের বিদায়ে আজ অশ্রুভারাক্রান্ত হাওরবাসী।

 

সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম কুশীলব, বিপ্লবী শফি আহমেদ। বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত এই মানুষটি ছিলেন নির্ভীক, আপোষহীন। গণমানুষের অধিকারের জন্য রাজপথে লড়াই করেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। তাঁর বিদায়ে নেত্রকোনার মাটিতে নেমে এসেছিল এক অদৃশ্য অন্ধকার, যা এখনো চলমান।

 

আজ আমরা আমাদের বটবৃক্ষকে হারিয়েছি। শফি আহমেদের আগুনঝরা কণ্ঠস্বরের অভাবে নেতৃত্বের আকাশ শূন্য, রাজপথ নিঃসঙ্গ।

 

শফি আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওন বলেন, “আদর্শবাদী রাজনৈতিক ব্যক্তিত্বের অন্যতম উদাহরণ শফি আহমেদ। রাজনীতিতে অর্ধস্ফুট ফুলের মতো একজন মানুষ। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।”

 

শফি আহমেদ শিখিয়ে গেছেন—ন্যায়ের জন্য লড়াই করতে, আদর্শ নিয়ে বাঁচতে। তাঁর দেখানো পথেই হাঁটবে আগামীর প্রজন্ম।

 

বিনম্র শ্রদ্ধা হে মহান যোদ্ধা। আপনি ছিলেন, আছেন, থাকবেন আমাদের হৃদয়ের মণিকোঠায়।

 

—

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত বিশাল র‍্যালি অনুষ্ঠিত

১

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে

২

বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।

৩

লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত

৪

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।

৫

ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬

৬

​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।

৭

সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

৮

মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার

৯

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

১০

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

১১

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

১২

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

১৩

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

১৪

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

১৫

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

১৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

১৭

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

১৮

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

১৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

২০
শিরোনামঃ
❮গফরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত বিশাল র‍্যালি অনুষ্ঠিত❮ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে❮বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।❮লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত❮ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।❮ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬❮​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।❮সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন❮মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার❮গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর