অনলাইন ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁও বহ্মপুত্র বালু দখল ও সংঘর্ষ: ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন বহিষ্কৃার

 

গফরগাঁও উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলন ও দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার জেরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোক্তার হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
​ বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ৩টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনের শতাধিক অনুসারী পৌর শহরের চরআলগী মৌজায় ব্যক্তিমালিকানাধীন জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে। জমির মালিকরা বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়।
​অভিযোগ রয়েছে, মুক্তার হোসেনের অনুসারীরা ঘটনাস্থলে যাওয়ার পথে নৌকার মাঝি ওয়াইজ উদ্দিন ওরফে পাবলিককে মারধর করে এবং তার নৌকায় আগুন ধরিয়ে দেয়। এই খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে। গ্রামবাসীর ধাওয়ায় মুক্তার ও তার অনুসারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ফেলে যাওয়া ১১টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

​উপজেলা কৃষকদলের সভাপতি আবদুল কাইয়ুম গণমাধ্যমকে জানান, বুধবার থেকেই মুক্তার হোসেন দলবল নিয়ে বালুর ঘাট দখল করার চেষ্টা করছিলেন। আজ আবারও বিশাল মোটরসাইকেল বহর নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে ঘাটে গেলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়েন।
​জেলা যুবদলের নেতা আবদুল আজিজ সাদেক এবং অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস বালু উত্তোলন নিয়ে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
​শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় ছাত্রদলের পদক্ষেপ:
​সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের” ভিত্তিতেই মুক্তার হোসেনকে দ্রুততম সময়ে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। উল্লেখ্য যে, গত বছরও (২০২৫ সালের ১৭ মার্চ) একই উপজেলার নিগুয়ারী ইউনিয়নে বালু তোলা নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছিল। বারংবার ঘটে যাওয়া এমন অপ্রীতিকর ঘটনায় দলীয় কঠোর অবস্থান পরিষ্কার করতেই কেন্দ্রীয় সংসদ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,

পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।

কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে বিজিবির সতর্কতায় পুশ ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ

অবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র আমূল পাল্টে দেওয়া হবে: আক্তারুজ্জামান বাচ্চু

বড়াইগ্রামে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার নগদ ৩০ হাজার ২০০ টাকা

হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে সৃষ্ট ঘটানা নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি।

দক্ষিণ গফরগাঁও এ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

১৩বছরের দীর্ঘশ্বাস আর এক ফালি জমির আকুতি: মৃত্যুর প্রহর গুনছেন ৭৫ বছরের বৃদ্ধ সদর আলী ফকির

১০

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

১১

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ 

১২

পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে

১৩

পানছড়িতে আনসার-ভিডিপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৪

পাগলা মৌজাতে দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

১৫

নেত্রকোণায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনের কারাদণ্ড

১৬

মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন বাবর।

১৭

সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হলেন তৌফিক আহমেদ পিয়াল

১৮

সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের আংশিক পূর্নাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি ইয়ালিদ নাঈম, সাধারণ সম্পাদক মোঃ লিঙ্কন মিয়া, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ পিয়াল।

১৯

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ জন থানায় জিটি

২০
শিরোনামঃ
‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বানগোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে বিজিবির সতর্কতায় পুশ ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফঅবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র আমূল পাল্টে দেওয়া হবে: আক্তারুজ্জামান বাচ্চুবড়াইগ্রামে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার নগদ ৩০ হাজার ২০০ টাকাহোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে সৃষ্ট ঘটানা নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি।দক্ষিণ গফরগাঁও এ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়১৩বছরের দীর্ঘশ্বাস আর এক ফালি জমির আকুতি: মৃত্যুর প্রহর গুনছেন ৭৫ বছরের বৃদ্ধ সদর আলী ফকির