শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু: স্বাস্থ্য কমপ্লেক্সে নেই আলাদা ওয়ার্ড, বাড়ছে সংক্রমণ ঝুঁকি

শেয়ার করুন:

 

​এ কে এম রুহুল আমিন (স্টাফ রিপোর্টার):

​শহর ছাড়িয়ে ডেঙ্গুর প্রকোপ এখন ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মফস্বল ও গ্রামাঞ্চলে। এর ব্যতিক্রম নয় ময়মনসিংহের গফরগাঁও উপজেলাও। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসার জন্য ভিড় করছেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে এত ডেঙ্গু রোগী ভর্তি থাকলেও হাসপাতালে নেই কোনো সুনির্দিষ্ট বা আলাদা ওয়ার্ড। ফলে সাধারণ রোগীদের সাথেই একই ওয়ার্ডে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে তাদের, যা স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ডেঙ্গু রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো সুব্যবস্থা বা ডেঙ্গু কর্নার না থাকায় তাদের সাধারণ রোগীদের সাথে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ডেঙ্গু ওয়ার্ড না থাকায় রোগীদের বেডে মশারি টানানোর কার্যকর কোনো ব্যবস্থাও চোখে পড়েনি।
​এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের কাছে জানতে চাইলে তারা জানান, রোগীদের মশারি ব্যবহারের জন্য তাদের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হলেও রোগীরা তা মানতে চাচ্ছেন না।
স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সুনির্দিষ্ট নির্দেশনা এবং বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের এসব নির্দেশনার তোয়াক্কা না করেই চলছে হাসপাতালের দৈনিক চিকিৎসা কার্যক্রম।
​এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা পরিস্থিতির কথা স্বীকার করেন। তবে জায়গা সংকট ও অন্যান্য কাঠামোগত সীমাবদ্ধতার কারণে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কর্নার প্রস্তুত করা সম্ভব হচ্ছে না বলে জানান তারা।
বিশেষজ্ঞ চিকিৎসক ও সচেতন মহলের মতে, সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের একসাথে রাখার কারণে হাসপাতালে ‘ক্রস-ইনফেকশন’ বা রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে। সাধারণ রোগীরা নতুন করে মশার কামড়ে ডেঙ্গুর ঝুঁকিতে পড়ছেন, অন্যদিকে ডেঙ্গু রোগীদের শারীরিক অবস্থাও জটিল আকার ধারণ করতে পারে।
​গফরগাঁওয়ের গ্রামগঞ্জে ডেঙ্গুর বিস্তার রোধ এবং হাসপাতালে ক্রস-ইনফেকশন ও সংক্রমণ ঝুঁকি কমাতে অবিলম্বে ডেঙ্গু রোগীদের জন্য একটি আলাদা ওয়ার্ড বা বিশেষ জোন চালুর জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। অন্যথায় এই পরিস্থিতি ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান