কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র
আন্তর্জাতিক
কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র
আন্তর্জাতিক
বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা
বিনোদন
সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য
আন্তর্জাতিক
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ
জাতীয়
এ কে এম রুহুল আমিন।স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীর বাড়িতে নাদিয়া নামের ৩ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর পরিবার ও স্থানীয়দের সন্দেহের তীর স্বামী কাউসার এবং শাশুড়ির দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে গৃহবধূ নাদিয়ার সাথে কাউসারের বিয়ে হয়। নাদিয়া বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী ও শাশুড়ির সাথে তার কলহ চলছিল। গত ২১/১০/২০২৬ তারিখ আনুমানিক রাত ১০টার দিকে নিজ স্বামীর ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের দাবি, এটি স্বাভাবিক কোনো মৃত্যু নয়। নাদিয়াকে যৌতুক বা অন্য কোনো পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে স্বামী কাউসার ও শাশুড়ি পলাতক থাকায় এলাকায় নানা গুঞ্জন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।