ফেনি জেলা প্রতিনিধ
নবনির্বাচিত সাংবাদিক নেতাকে শুভেচ্ছা জানালেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব মোহাম্মদ হানিফ
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের ময়মনসিংহ জেলার দক্ষিণ গফরগাঁও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক আদিলুর রহমান। তাঁর এ দায়িত্বপ্রাপ্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ হানিফ।
এক অভিনন্দন বার্তায় মোহাম্মদ হানিফ বলেন, “সাংবাদিক আদিলুর রহমানের মতো একজন দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকের নেতৃত্বে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের দক্ষিণ গফরগাঁও উপজেলা কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের অসংগতি তুলে ধরা, মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কথা বলা এবং সত্যকে সঠিকভাবে তুলে ধরাও একজন সাংবাদিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আদিলুর রহমান তাঁর নতুন দায়িত্বে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন—এটাই প্রত্যাশা।”
মোহাম্মদ হানিফ নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক আদিলুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মক্ষেত্রে আরও সফলতা কামনা করেন।
একই সঙ্গে তিনি আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের ময়মনসিংহ জেলার দক্ষিণ গফরগাঁও উপজেলা কমিটির নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন