অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ, না দেওয়ায় হামলা-ছিনতাই

 

নিজেস্ব প্রতিবেদক ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকায় মো. বিল্লাল হোসেন (৩৬) নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গৌরীপুর বাজার এলাকার বাসিন্দা। তার অভিযোগ, একই এলাকার মো. আবু হাই (৫০)সহ অজ্ঞাতনামা ১০/১২ জন দীর্ঘদিন ধরে তার কাছে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিলেন। বিভিন্নভাবে তার কাছ থেকে সর্বমোট প্রায় ২ লাখ টাকা নেওয়ার পরও অভিযুক্তরা প্রতি মাসে আরও ২ লাখ টাকা দাবি করে আসছিলেন।


অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভালুকা বাজার এলাকায় একটি পানের আড়তের সামনে পাকা রাস্তায় তার পথরোধ করা হয়।
এ সময় অভিযুক্তরা লোহার রড ও লাঠি-শোটা নিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন বিল্লাল হোসেন। তিনি দাবি করেন, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, হামলার সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তার পরিহিত প্যান্টের বাম পকেট থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা ও সমাধানের চেষ্টা করা হলেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

১

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

২

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

৩

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

৪

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

৫

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

৬

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

৭

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

৮

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

৯

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

১০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

১১

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

১২

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

১৩

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

১৪

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

১৫

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৬

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৭

বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৮

৯ বছর আগে জমি কিনেও মেলেনি দলিল, সাবেক এমপির বাড়িতে অবস্থান ধর্মঘট

১৯

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

২০
শিরোনামঃ
❮গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর❮কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র❮বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা❮সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য❮সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ❮২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা❮সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে❮শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা❮গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।❮সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।