এ কে এম রুহুল আমিন, স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ৪৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নের সল্পছাপিলা গ্রামে লেগেছে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া। এতে করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য, তৃণমূল জনবান্ধব নেতা ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব আক্তারুজ্জামান বাচ্চুর সরাসরি হস্তক্ষেপে অবহেলিত এই গ্রামে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয়দের মতে, শুধু মাত্র সল্পছাপিলা গ্রামে নয় পুরো গফরগাঁও উপজেলায় গত চার দশকে যা সম্ভব হয়নি, নির্বাচন পরবর্তী মাত্র সাত মাসে সংসদ সদস্য আক্তারুজ্জামান তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। জনস্বার্থে কাজ করার সদিচ্ছা থাকলে কীভাবে উন্নয়ন ত্বরান্বিত করা যায়, তিনি তা প্রমাণ করেছেন।
উন্নয়ন কাজের ধারাবাহিকতায় সোমবার (৫ অক্টোবর, ২০২৬) সংসদ সদস্যের নির্দেশনায় উপজেলা এলজিইডি প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া সল্পছাপিলা গ্রামের প্রধান রাস্তাটির পরিমাপ (মেজারমেন্ট) সম্পন্ন করেন।
রাস্তা পরিমাপকালে উপস্থিত ছিলেন:
সালে আকরাম খান তসলিম — যুগ্ম আহ্বায়ক, গফরগাঁও উপজেলা যুবদল, (সাবেক বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের টাংগাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী)।
নাজমুল আলম বাদল — বিএনপি নেতা, টাংগাব ইউনিয়ন।

মোঃ শাহা জামান — সভাপতি প্রার্থী, টাংগাব ইউনিয়ন যুবদল।
মোঃ শরীফ মিয়া — যুবদল নেতা, টাংগাব ইউনিয়ন।
বাপ্পি — ছাত্রদল নেতা, টাংগাব ইউনিয়ন।
আবুল কালাম মাস্টার — অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সল্পছাপিলা প্রাথমিক বিদ্যালয়।
মোঃ সিরাজ উদ্দিন খান — অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আবুল হাশেম খান বহুমুখী উচ্চ বিদ্যালয়।
এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এলাকার সার্বিক সমৃদ্ধির লক্ষ্যে তৃণমূলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন