এ কে এম রুহুল আমিন স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৭৫ পিস ইয়াবাট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ রিংকন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শী পাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিংকন পড়শী পাড়া গ্রামের মোশারফ হোসেন মোর্শেদের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে গফরগাঁও থানার ইনস্পেক্টর বিপ্লবের নেতৃত্বে একদল পুলিশ পড়শী পাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় রিংকনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৭৫ পিস ইয়াবাট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ইনিস্ফেক্টর বিপ্লব জানান, গ্রেপ্তারকৃত রিংকন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনি এস্তিহার অনুযায়ী মাদকের বিরুদ্ধে গফরগাঁও থানা পুলিশের এই শূন্যসহনশীলতা (জিরো টলারেন্স) অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন