অনলাইন ডেস্ক
৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বারহাট্টায় সেতু নির্মাণে চরম দুর্নীতি: এলাকাবাসীর ক্ষোভে কাজ বন্ধ

 

পলাশ পাল, স্টাফ রিপোর্টার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার ও মারাত্মক অনিয়মের অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অবশেষে গ্রামবাসীদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভের মুখে সরেজমিনে পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে সেতুটির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
​উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট নথিপত্র সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় কাজটি পরিচালিত হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরের এই প্রকল্পের মাধ্যমে আসমা ইউনিয়নের গোড়ল কাউনাই নদীর ওপর ৭.৯৩ মিটারের একটি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে। ‘মেসার্স আবির ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কার্যাদেশ পায়, সরকারি খাতায় যার স্বত্বাধিকারী মো. রুবেল ভূঁইয়া।
​স্থানীয়দের অভিযোগ, সেতুটির ভিত্তিমূল থেকে শুরু করে প্রতিটি ধাপেই নিম্নমানের সুরকি, জমাট বাঁধা সিমেন্ট, কাদামিশ্রিত পাথর, ময়লাযুক্ত বালু এবং মরিচাধরা রড ব্যবহার করা হয়েছে। এর আগেও (প্রায় ছয় মাস) ঢালাইয়ের প্রস্তুতির সময় সেন্টারিং রডসহ পুরো কাঠামোটি ভেঙে পড়েছিল। তাছাড়া কাজ অসমাপ্ত ও ধীরগতির হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই আগাম বিল তুলে নিয়েছে বলে গুরুতর অভিযোগ রয়েছে।
​ধারাবাহিক অনিয়মের পর গত কাল রবিবার (৪ অক্টোবর) পুনরায় কাদাযুক্ত পাথর ও জমাট বাঁধা সিমেন্ট দিয়ে সেতুর ঢালাই কাজ শুরু করলে বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে আসরের নামাজের পর ঘটনাস্থল পরিদর্শনে যান বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওবায়েদ উল্লাহ। সরেজমিনে অভিযোগের সত্যতা মিললে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেতুর সব ধরনের ঢালাই বন্ধের নির্দেশ দেন।
​গোড়ল গ্রামের বাসিন্দা সুহেল মিয়া ও প্রত্যক্ষদর্শী আনিস তালুকদার জানান, স্মরণকালের সবচেয়ে বাজে উপাদান ও মরিচাধরা রডের ওপর ঢালাই চাপানো হচ্ছিল। নিয়মিত কোনো সরকারি তদারকি না থাকায় এমন অনিয়ম সম্ভব হয়েছে। এছাড়া পরিদর্শনকালে এক আনসার সদস্য স্থানীয়দের ভিডিও ধারণে বাধা দিলে জনমনে অসন্তোষ আরও বাড়ে।
​নথিভুক্ত ঠিকাদার মো. রুবেল ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাইসেন্স তাঁর হলেও কাজ তদারকি করছেন তাঁর বড় ভাই আবুল। তবে সরকারি নথি অনুযায়ী আইনি দায়বদ্ধতা তাঁর ওপরই বর্তায়—এ কথা স্বীকার করে তিনি বিষয়টি ভাইয়ের সাথে কথা বলবেন বলে জানান।
​প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওবায়েদ উল্লাহ বলেন, “অনিয়ম পাওয়ার পরপরই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত শোকজ করা হবে।” ইউএনও সেলিনা আক্তার জানান, অনিয়মের ভিত্তিতে কাজ বন্ধ করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
​এদিকে কাজ বন্ধ হলেও স্থানীয়দের আতঙ্ক কাটেনি। তাঁদের দাবি, সেতুর অধিকাংশ কাজই ইতোমধ্যে নিম্নমানের উপকরণে শেষ করা হয়েছে। ফলে কারিগরি বিশেষজ্ঞদের মাধ্যমে ইতোমধ্যে সম্পন্ন হওয়া ঢালাইয়ের অংশগুলো পরীক্ষা করে স্থায়ী সমাধানের ব্যবস্থা না করলে যাতায়াতের সেতুটি শেষ পর্যন্ত ‘মরণফাঁদে’ পরিণত হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

১

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

২

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

৩

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

৪

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

৫

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

৬

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

৭

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

৮

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

৯

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

১০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

১১

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

১২

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

১৩

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

১৪

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

১৫

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৬

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৭

বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৮

৯ বছর আগে জমি কিনেও মেলেনি দলিল, সাবেক এমপির বাড়িতে অবস্থান ধর্মঘট

১৯

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

২০
শিরোনামঃ
❮গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর❮কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র❮বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা❮সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য❮সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ❮২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা❮সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে❮শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা❮গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।❮সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।