অনলাইন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়া ও সমর্থন চেয়ে তেলিগাতীতে প্রচারণায় ব্যস্ত আনিছুর রহমান অনুকূল

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:

‎

‎নেত্রকোনার আটপাড়া উপজেলার ৫নং তেলিগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন চেয়েছেন আনিছুর রহমান অনুকূল।

‎দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছেন তিনি। তেলিগাতী সরকারি কলেজের সাবেক ভিপি, আটপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আটপাড়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে তিনি স্থানীয় রাজনীতিতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। একজন প্রবীণ ও অভিজ্ঞ সংগঠক হিসেবে অবহেলিত মানুষের অধিকার আদায় এবং সামাজিক সমস্যা সমাধানে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

‎আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি তেলিগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন। একজন শিক্ষিত, উদীয়মান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানগুলোতে এখন তাকে নিয়ে আলোচনার ঝড় বইছে। বিশেষ করে এলাকার যুবসমাজ তাকে ইতিবাচক সামাজিক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে এবং নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে ঐক্যবদ্ধ রয়েছে।

‎এ বিষয়ে আনিছুর রহমান অনুকূল বলেন, “আমি দীর্ঘদিন ধরে আমাদের ইউনিয়নের অবহেলিত ও অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছি। এবার আমার পরিবার, সহযোদ্ধা ও নিকটাত্মীয়দের পরামর্শে তেলিগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি ইউনিয়নবাসী ও প্রতিটি গ্রামের মানুষের আন্তরিক দোয়া এবং সমর্থন কামনা করছি।”

‎তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জনগণ যদি আমাকে বিজয়ী করে, তবে নীতি ও সততার সাথে সবসময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ। তেলিগাতী ইউনিয়নকে একটি শিক্ষিত, আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।

১

সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

২

মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার

৩

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

৪

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

৫

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

৬

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

৭

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

৮

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

৯

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

১০

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

১১

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

১২

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

১৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

১৪

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

১৫

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

১৬

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

১৭

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

১৮

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৯

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

২০
শিরোনামঃ
❮​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।❮সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন❮মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার❮গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর❮কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র❮বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা❮সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য❮সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ❮২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা❮সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে